জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন এমএ শেষ পর্বে ভর্তি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষে এমএ শেষপর্ব (নিয়মিত) কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে ২০ মে। ভর্তি প্রক্রিয়া চলবে ৮ জুন পর্যন্ত। তবে বিলম্ব ফি দিয়ে ভর্তি হওয়া যাবে ৩০ জুন পর্যন্ত। ভর্তিইচ্ছুক ছাত্রছাত্রীরা এমএ শেষপর্বে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এ জন্য বিভাগ অনুযায়ী এমএ এবং এমএসএসের শিক্ষার্থীরা www.nu-ba.info, এমবিএসের শিক্ষার্থীরা www.nu-bba.info এবং এমএসসির শিক্ষার্থীরা www.nu-bsc.info ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করতে পারবেন। ভর্তিইচ্ছুক ছাত্রছাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে পূরণ করা আবেদন ফরমের প্রিন্ট কপি, প্রয়োজনীয় কাগজপত্র ও রেজিস্ট্রেশন ফি সংশ্লিষ্ট কলেজে জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd) পাওয়া যাবে।