জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি কোর্স
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি কোর্সের প্রথম পর্বের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০১০-২০১১ শিক্ষাবর্ষে এলএলবি প্রথম পর্বে ভর্তি হতে হলে শিক্ষার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২০০৯ সাল বা এর আগে স্নাতক (পাস) অথবা ২০০৭ সালে স্নাতক (পাস) বা সমমানের যেকোনো ডিগ্রিধারী হতে হবে। প্রার্থীদের এসএসসি, এইচএসসি, স্নাতক সম্মান বা সমমানের যেকোনো একটিতে দ্বিতীয় বিভাগ বা জিপিএ-২ থাকতে হবে। তবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ফাজিল ও কামিল ডিগ্রিধারী এবং ফাজিল বিএ স্পেশাল ডিগ্রিধারীরা এই কোর্সে ভর্তি হতে পারবেন না। প্রার্থীরা একসঙ্গে একাধিক কোর্স বা একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন না। একাধিক কোর্স বা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হলে সেই শিক্ষার্থীর ভর্তি বাতিল হয়ে যাবে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। ওয়েবসাইটের ঠিকানা: www.nuadmission.com। এর আগে প্রার্থীদের অনুমোদিত আইন কলেজে নির্ধারিত ফি দিয়ে কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীর ছবি দিতে হবে এবং তার প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।অনলাইনে পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রার্থীদের এসএসসি থেকে সম্মান বা সমমানের কোর্সগুলোর সব সনদের এবং নম্বরপত্রের সত্যায়িত কপি সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। এ ছাড়া বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রয়োজনীয় সব কাগজপত্র অনলাইনে প্রাপ্ত আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।এই কোর্সের আবেদন ফি ১০০ টাকা এবং নিবন্ধন (রেজিস্ট্রেশন) ফি ৪৫০ টাকা। আর বিলম্ব ফি ৩৫০ টাকা। কলেজে বিলম্ব ফি-সহ ভর্তির শেষ তারিখ এ মাসের ২৩ জানুয়ারি। অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি। ক্লাস শুরু হবে ২৫ জানুয়ারি।এই কোর্সে রেজিস্ট্রেশনের মেয়াদ বিরতিহীনভাবে তিন বছর চলবে। এলএলবি প্রথম পর্ব কোর্সে উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের এক বছর মেয়াদি এলএলবি শেষ পর্বের জন্য নতুনভাবে ভর্তি ও রেজিস্ট্রেশন করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সর্বমোট ৭১টি আইন কলেজ রয়েছে।কলেজগুলোর তালিকা দেখতে হলে এখানে ক্লিক করুন।