জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সিএসই প্রোগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডেফোডিল ইনস্টিটিউট অব আইটিতে সিএসই প্রোগ্রামে ভর্তি শুরু হয়েছে। ২০০৮ ও ’০৯ সালে এইচএসসি পাস শিক্ষার্থীরা স্কলারশিপে ভর্তির জন্য আবেদন করতে পারবে। পলিটেকনিক থেকে ২০০৮ ও ’০৯ সালে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা সম্পন্নকারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। সিএসই গ্র্যাজুয়েটরা বর্তমানে আইটি ডিভিশন ছাড়াও ব্যাংক ইন্সুরেন্স, টেলিকম, বিদেশী কোম্পানিগুলোতেও কাজ করতে পারবে। ডিআইটির এই কোর্সটি সেমিস্টার পদ্ধতিতে হওয়ায় সেশনজট নেই, ফলে শিক্ষার্থীদের সময় নষ্ট হয় না। বিস্তারিত যোগাযোগ: ফোন- ৯৮৮১২১৬, ৯৮৮১০৩০, ০১৭১৩৪৯৩২৫১।