জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ফল প্রকাশ ১২ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল আগামীকাল সোমবার রাত ৮টার দিকে প্রকাশ করা হবে।

পরীক্ষার ফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www. nu. edu. bd ও http://www. nubd. info) পাওয়া যাবে। এছাড়া যে কোন মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে nu<space> h1 <space> reg. No লিখে ১৬২২২ নম্বরে Send করে ফল পাওয়া যাবে।
এ পরীক্ষা এ বছরের ২১ মে শুরু হয়ে ০৬ জুলাই শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ১৭ সেপ্টেম্বর। ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ৫৫৭টি অনার্স কলেজের ১৯৭টি কেন্দ্রের মাধ্যমে মোট ১ লাখ ৮০ হাজার ৫১৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।