জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব কোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালিত স্নাতকোত্তর/মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) কোর্সের ২০০৭-০৮ শিক্ষা বর্ষের ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। অধিভুক্তি নবায়ন ভর্তির পূর্বশর্ত হেতু যেসব কলেজের ২০০৭-০৮ শিক্ষা বর্ষে স্নাতকোত্তর শেষ পর্ব (নিয়মিত) কোর্সের সংশ্লিষ্ট বিষয়ে অধিভুক্তি নবায়নপত্র নেই, সেসব কলেজের জন্য এ বিজ্ঞপ্তি প্রযোজ্য হবে না।ভর্তির যোগ্যতা: ক) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৫, ২০০৬ ও ২০০৭ সালের স্নাতক (সম্মান)/মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষায় কমপক্ষে তৃতীয় শ্রেণী পেয়ে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা ২০০৭-০৮ শিক্ষা বর্ষে স্নাতকোত্তর শেষ পর্ব কোর্সে ভর্তি হতে পারবেন। খ) জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫, ২০০৬ ও ২০০৭ সালের অনার্স পরীক্ষায় কমপক্ষে তৃতীয় শ্রেণী পাওয়া ছাত্রছাত্রীরা মাইগ্রেশন সনদ ও ভর্তির অন্য শর্তাবলি পূরণ সাপেক্ষে স্নাতকোত্তর শেষ পর্ব কোর্সে ভর্তি হতে পারবেন। ভর্তির যোগ্যতা সম্পর্কিত আরো তথ্যওয়েবসাইটে পাওয়া যাবে।# জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষায় উত্তীর্ণ কোনো ছাত্রছাত্রী মাস্টার্স শেষ পর্ব কোর্সে নিয়মিত ছাত্রছাত্রী হিসেবে ভর্তির আবেদন করতে পারবেন না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান)/মাস্টার্স প্রথম পর্বে রেজিস্ট্রেশন পাওয়া ছাত্রছাত্রীদের অবশ্যই নতুন করে মাস্টার্স শেষ পর্বে ভর্তি ও রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে ।আবেদনের নিয়ম: গত ২০ মে থেকে স্নাতকোত্তর শেষ পর্ব (নিয়মিত) কোর্সে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের বিভাগ অনুযায়ী নিচের ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে: i) এমএ এবং এমএসএস বিভাগের শিক্ষার্থীদের www.nu_ba.info ii) এমবিএস বিভাগের শিক্ষার্থীদের www.nu_bbs.info iii) এমএসসি বিভাগের শিক্ষার্থীদের www.nu_bsc.infoকম্পিউটারে পূরণ করা আবেদন ফরমের একটি প্রিন্ট কপি, নির্ধারিত আবেদন ফি ও রেজিস্ট্রেশন ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট কলেজে জমা দিয়ে কলেজ থেকে রিসিভ কপি সংগ্রহ করতে হবে। অসম্পূর্ণ আবেদন ভর্তির অযোগ্য।বিস্তারিত তথ্যের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd দেখুন। অথবা সংশ্লিষ্ট বিভাগের জন্য প্রযোজ্য (www.nu_ba.info, www.nu_bbs.info, www.nu_bsc.info) দেখতে হবে।প্রয়োজনীয় কাগজপত্র (যা অনলাইন প্রিন্ট কপির সঙ্গে সংযুক্ত করতে হবে): ক) এসএসসি/সমমান, এইচএসসি/সমমান, ডিগ্রি/সমমান পাসের সনদপত্রের ফটোকপি;খ) মাস্টার্স প্রথম পর্ব/স্নাতক (সম্মান) পাসের নম্বরপত্র/সনদপত্র ও রেজি. কার্ডের সত্যায়িত ফটোকপি;গ) অনলাইন আবেদনের প্রিন্ট কপির নির্দিষ্ট স্থানে সদ্য তোলা পাসপোর্ট আকারের দুই কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে;ঘ) সমতা নিরূপণ ও মাইগ্রেশন সনদের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে )।রেজিস্ট্রেশন ফি জমা ও ভর্তির সময়সূচি: ক) বিলম্ব ফি ব্যতীত অনলাইনে আবেদনের কম্পিউটার প্রিন্ট কপি সংশ্লিষ্ট কলেজে জমা দিয়ে ভর্তির শেষ তারিখ ৮ জুন।# শিক্ষার্থী প্রতি রেজিস্ট্রেশন ফি ৪৫০ টাকা হারে ব্যাংক ড্রাফট করার শেষ তারিখ ৯ জুন।# ব্যাংক ড্রাফট, অনলাইনে আবেদন ফরমের প্রিন্ট কপি, আনুষঙ্গিক কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক (মাস্টার্স)। শাখায় জমা দেওয়ার শেষ তারিখ ১০ জুন।খ) বিলম্ব ফি-সহ অনলাইনে আবেদনের কম্পিউটার প্রিন্ট কপি সংশ্লিষ্ট কলেজে জমা দিয়ে ভর্তির শেষ তারিখ ৩০ জুন।# বিলম্ব ফি-সহ শিক্ষার্থীপ্রতি রেজিস্ট্রেশন ফি মোট (৪৫০+৩৫০)=৮০০ টাকা হারে ব্যাংক ড্রাফট করার শেষ তারিখ ৪ জুলাই।# ব্যাংক ড্রাফট, অনলাইনে আবেদন ফরমের প্রিন্ট কপি ও আনুষঙ্গিক কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক (মাস্টার্স) শাখায় জমা দেওয়ার শেষ তারিখ ৫ জুলাই।# ক্লাস শুরুর তারিখ ১০ জুন।স্নাতকোত্তর শেষ পর্ব (নিয়মিত) কোর্সের রেজিস্ট্রেশনের মেয়াদ হবে বিরতিহীনভাবে তিন শিক্ষা বর্ষ পর্যন্ত। রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি বা নবায়ন করা হবে না। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যঅফিস ও ওয়েবসাইটে পাওয়া যাবে।