জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানের ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ২০১৫ সালের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের পরীক্ষার ফল আজ রোববার প্রকাশ করা হয়েছে। এতে ১ লাখ ১৯ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৯৮ হাজার ১২৪ জন উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার ফল খুদে বার্তা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, গত ১১ ফেব্রুয়ারি এই পরীক্ষা শেষ হয়।