জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন ২৫ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয় সিনেটের ১৮তম অধিবেশন ২৫ জুন সকাল ১০টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে সিনেট হলে অনুষ্ঠিত হবে। অধিবেশনে বার্ষিক বাজেট ও রিপোর্ট পেশ করা হবে।

সিনেট অধিবেশনে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর হারুন-অর-রশিদ।
অধিবেশনে সিনেট সদস্য হিসেবে সংসদ সদস্য, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।