গণিত ইশকুল : জাদুর দাদু-৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ তাহলে গত সপ্তাহের সেই মজার ধাঁধাঁটি দিয়েই শুরু করছি–

প্রতি সারিতে ৪টি করে, ৬ সারি তরু,

সব মিলে ১২টি তরু, কীভাবে আঁকি গুরু?

চয়ন বলল, ৬ সারির প্রতিটিতে ৪টি করে ৬×৪ =২৪টা গাছ হয়। ১২টা গাছের হিসাব তো মেলার নয়। বিলু একটু হিসাব করে বলল, খুব কম করেও ১৫টা বসানো যেতে পারে। দাদু বেশ খুশি হয়েই বললেন, ‘আর একটু চেষ্টা করো বিলু, তুমি পারবে, একটু অন্য রকম ভাবে চিন্তা করো।’ কিছুক্ষণ পর বিলু ধাঁধাটার সমাধান করে দিল।

দাদু বেশ খুশি হয়েই সবাইকে ৩টি করে লাড্ডু দিলেন এবং বললেন, ‘এই জন্যই প্রচলিত ধারার বাইরে মাঝেমধ্যে চিন্তা করাটা ভালো।’ এর মধ্যেই হঠাৎ কোত্থেকে রিয়ন চলে এল। দাদু তাকেও লাড্ডু দিয়ে জিজ্ঞাসা করলেন, ‘কী ব্যাপার রিয়ন? হঠাৎ কী মনে করে?’ রিয়ন লাড্ডুতে কামড় দিয়ে বলল, ‘একটা বিপদে পড়েই এসেছি।’ দাদু জিজ্ঞাস করলেন, ‘কী বিপদ?’

‘এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত?’

‘গত দুদিন চিন্তা করেও কিছু বের করতে পারলাম না। এটা একটু বুঝিয়ে দাও না দাদু।’ দাদু কিছু সময় দেখে বললেন, এটাও কিন্তু Thinking Outside the Box এর মতোই। এই বর্গক্ষেত্রের বাইরে গিয়ে চিন্তা করতে হবে। রিয়ন বলল, ‘সেটা আবার কী জিনিস?’ এরপর এতক্ষণ দাদুর ধাঁধাগুলো চয়ন, নয়ন ও বিলু পালা করে বলল। রিয়ন বলল কিন্তু এখানে বর্গক্ষেত্রের বাইরে কী চিন্তা করব?’

এরপর দাদু একটু দেখিয়ে দিলেন।

এবারে রিয়ন চট করে বুঝে গেল এবং অঙ্কটা করে দিল। আসলে ভেতরের ক্ষেত্রটা একটা ১২×৩ আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের কর্ণ আর বর্গক্ষেত্রের কর্ণ তো এক।

তাহলে কর্ণের দৈর্ঘ্যের জন্য পিথাগোরাসের উপপাদ্য থেকে,

(কর্ণ)২ = ১২২+৩২ = ১৪৪+৯ = ১৫৩

কর্ণ = ​​√_ ১৫৩ ​​

বর্গক্ষেত্রের কর্ণ = বাহুর দৈর্ঘ্য × ​​√_ ২ ​​

বাহুর দৈর্ঘ্য = ​​√_ ​১৫৩ _ ২ ​ ​​

সহজে হয়ে গেল। তারা সবাই দাদুকে ধন্যবাদ দিয়ে সেদিনাকার মতো চলে গেল। দাদু মনে মনে বেশ খুশি হলেন যে সবাই এখন গণিতচর্চায় মন দিচ্ছে। তোমরা সবাই গণিত চর্চা করবে।