জান্নাত সুখ-শান্তির জায়গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-১অধ্যায়-১১। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম ও প্রধান হচ্ছে—।উত্তর: ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম ও প্রধান হচ্ছে ঈমান।২। মহান আল্লাহ তাআলা আমাদের—।উত্তর: মহান আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা।৩। পবিত্র — আলোকে জীবন গড়া উচিত। উত্তর: পবিত্র আল-কোরআনের আলোকে জীবন গড়া উচিত। ৪। খালিক অর্থ — । উত্তর: খালিক অর্থ সৃষ্টিকর্তা।৫। আল্লাহ তাআলার ইচ্ছাতেই আমাদের — হয়।উত্তর: আল্লাহ তাআলার ইচ্ছাতেই আমাদের মৃত্যু হয়।৬। মুসলিমদের — ও — ব্যবহার সুন্দর হয়। উত্তর: মুসলিমদের চরিত্র ও আচার ব্যবহার সুন্দর হয়। ৭। — ছাড়া কোনো প্রাণী — পারে না। উত্তর: অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। ৮। আল্লাহ তাআলা — পছন্দ করেন না। উত্তর: আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করে না। ৯। — ছাড়া কোনো প্রাণীই বাঁচতে পারে না। উত্তর: সূর্যের আলো ছাড়া কোনো প্রাণীই বাঁচতে পারে না। ১০। আলো বাতাস মাটি পানি সবই মহান — । উত্তর: আলো বাতাস মাটি পানি সবই মহান আল্লাহ তাআলার দান। ১১। মহান আল্লাহ তাআলা সকল — ।উত্তর: মহান আল্লাহ তাআলা সকল গুণের আধার।১২। আল্লাহ তাআলা সবার সব — দেখেন। উত্তর: আল্লাহ তাআলা সবার সব কাজ দেখেন। ১৩। আল্লাহ তাআলা পরম — ।উত্তর: আল্লাহ তাআলা পরম ক্ষমতাশীল।১৪। আল্লাহ তাআলা —, অতি —।উত্তর: আল্লাহ তাআলা সর্বজ্ঞানী, অতি সহনশীল।১৫। আমরা কখনো কারও সঙ্গে — করব না। উত্তর: আমরা কখনো কারও সঙ্গে কু-পরামর্শ করব না। ১৬। আল্লাহ তাআলা সব সময় সবকিছু —। উত্তর: আল্লাহ তাআলা সব সময় সবকিছু দেখেন। ১৭। কারও কোনো জিনিস — করব না। উত্তর: কারও কোনো জিনিস চুরি করব না। ১৮। প্রত্যেক — জন্য আছে পথ —।উত্তর: প্রত্যেক জাতির জন্য আছে পথ প্রদর্শক।১৯। প্রত্যেক প্রাণী — গ্রহণ করবে।উত্তর: প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।২০। জান্নাত — জায়গা। উত্তর: জান্নাত সুখ-শান্তির জায়গা। ২১। জাহান্নাম — স্থান। উত্তর: জাহান্নাম শাস্তির স্থান। ২২। মীযান মানে —। উত্তর: মীযান মানে পরিমাপক। ২৩। হাশর মানে —।উত্তর: হাশর মানে সমবেত হওয়া।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালজেএসসি পরীক্ষার প্রস্তুতি-২০১১চূড়ান্ত মডেল টেস্ট২০১১ সালের ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) পরীক্ষার প্রস্তুতির জন্য ধারাবাহিকভাবে ছাপা হবে মডেল টেস্ট। ১৪ অক্টোবর: সাধারণ বিজ্ঞান (বহুনির্বাচনী)  ১৬ অক্টোবর: সামাজিক বিজ্ঞান (বহুনির্বাচনী)  ১৮ অক্টোবর: ইসলাম শিক্ষা (বহুনির্বাচনী)  ২০ অক্টোবর: হিন্দু ধর্মশিক্ষা (বহুনির্বাচনী) ২১ অক্টোবর: কৃষি শিক্ষা (বহুনির্বাচনী) ২৩ অক্টোবর: গার্হস্থ্য অর্থনীতি (বহুনির্বাচনী)