জাপানিজ স্টাডিজ প্রোগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার ইন জাপানিজ স্টাডি সেন্টারে ২০০৯-১০ সেশনে ছাত্রছাত্রী ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। এই প্রোগ্রামের মধ্যে জাপানের রাজনীতি, অর্থনীতি, সমাজ ও সংস্কৃতি নিয়ে বিশদ কোর্স পড়ানো হবে। জাপানি ভাষার ওপরও প্রার্থীদের কার্যকর দক্ষতা দেওয়া হবে। সফলভাবে কোর্স সম্পন্নকারীরা জাপানিজ স্টাডিজের ওপর পিএইচডি করতে পারবেন দেশে ও দেশের বাইরে থেকে।প্রার্থীর আবেদনের প্রক্রিয়া ও আবেদনের যোগ্যতা: প্রার্থীর যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর ব্যাচেলর অনার্স ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকতে হবে। যেসব প্রার্থী বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর অনার্স ডিগ্রি পরীক্ষায় উপনীত হয়েছেন, তাঁরাও এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। কোনো প্রার্থী তৃতীয় বিভাগ বা শ্রেণীসহ আবেদন করতে পারবেন না। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত আবেদনপত্র জাপানিজ স্টাডি সেন্টারের রুম, ১০৩৫ (নিচতলা), কলাভবন থেকে ৭০০ টাকার বিনিময়ে সপ্তাহের যেকোনো কর্মদিবসে সংগ্রহ করতে পারবেন। আবেদনপত্র সংগ্রহ ও জমাদানের শেষ তারিখ ১৮ মে ২০১০। এ কোসের্র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ মে ২০১০ সকাল ১০টা থেকে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে। প্রার্থী নির্বাচন করা হবে তাঁর লিখিত পরীক্ষার ফল, মৌখিক পরীক্ষা এবং বিগত পরীক্ষার ফলের ভিত্তিতে।বিস্তারিত: পরিচালক, জাপানিজ স্টাডি সেন্টার, ১০৩৭, কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফোন: ৯৫৬১৯২০, এক্সটেনশন-৬৪৯২।