জাপানিজ স্টাডিজ প্রোগ্রামে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ সেশনে মাস্টার ইন জাপানিজ স্টাডিজ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। প্রোগ্রামটির সফল সমাপ্তির পর শিক্ষার্থীরা দেশে-বিদেশে জাপানিজ স্টাডিজে পিএইচডি করতে পারবে। আবেদনকারীর কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান অথবা দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি (যেকোনো ডিসিপ্লিনে) থাকতে হবে। স্নাতক সম্মান পরীক্ষায় অবতীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। কোনো তৃতীয় শ্রেণী/বিভাগ থাকলে আবেদন গৃহীত হবে না। আবেদনকারীকে জাপান স্টাডি সেন্টার (জেএসসি), কক্ষ নম্বর ১০৩৫ (গ্রাউন্ড ফ্লোর), আর্টস বিল্ডিং থেকে ৭০০ টাকার বিনিময়ে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ ও পূরণ করে ২৫ মে, ২০১০-এর মধ্যে জমা দিতে হবে। অ্যাডমিশন টেস্ট ২৮ মে, ২০১০ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত। স্থান: আর্টস বিল্ডিং। যোগাযোগ: ডিরেক্টর, জাপান স্টাডি সেন্টার, ১০৩৭ আর্টস বিল্ডিং, ঢাকা বিশ্ববিদ্যালয়।