জাহাঙ্গীরনগর ও সিগা প্রিফেকচার বিশ্ববিদ্যালয়ের চুক্তি
শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের কার্যালয়ে আজ জাপানের সিগা প্রিফেকচার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।সিগা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক কে ওহতা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নাসির উদ্দিন সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। এর আগে উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির ও সিগা বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক কে ওহতা এক সংক্ষিপ্ত আলোচনায় দ্বিপক্ষীয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।এ সময় সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মুনিরুজ্জামান, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. ফরহাদ হোসেন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, পরিবেশবিজ্ঞান বিভাগের সভাপতি শফি মুহাম্মদ তারেক ও অধ্যাপক মো. খবির উদ্দীন উপস্থিত ছিলেন।