জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমবিএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে ইভিনিং-এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদন করতে হবে আগামী ৯ আগস্টের মধ্যে। ফল ২০১১ সেশনে এসব শিক্ষার্থীকে ভর্তি করা হবে। যেকোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রিধারী শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে যেসব শিক্ষার্থী পাবলিক পরীক্ষায় তৃতীয় বিভাগ পেয়ে পাস করেছেন, তাঁরা এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন না। আবেদনপত্র অগ্রণী ব্যাংক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও শাহবাগ শাখা থেকে ৭৫০ টাকা দিয়ে সংগ্রহ করা যাবে। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহকারে সংশ্লিষ্ট অনুষদে জমা দিতে হবে। এই কোর্সে ভর্তির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ আগস্ট বিকাল তিনটায়। এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন www.juniv.edu