জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তি শুরু ১৩ নভেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি। এ প্রক্রিয়া চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। এ ছাড়া ২৮ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। আর কোটায় আবেদনকারী প্রার্থীদের ভর্তি করা হবে ১০ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে। এ ছাড়া প্রথম বর্ষের ক্লাস শুরু সম্ভাব্য তারিখ ১৮ ডিসেম্বর। ভর্তির সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.juniv.edu/admission.php) থেকে।