জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষা শুরু ৮ অক্টোবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৮ অক্টোবর গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা। ১৩ অক্টোবর কলা ও মানবিক অনুষদের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শেষ হবে। তবে দুর্গাপূজা ও ভর্তি পরীক্ষার জন্য ১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ও পরীক্ষার ফলাফল মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে সংগ্রহ করা যাবে।বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন