জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ৮ অক্টোবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৮ অক্টোবর চলবে ১৭ অক্টোবর। ভর্তির জন্য আবেদন করা যাবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আবেদনের জন্য এসআইএফ ফর্ম সংগ্রহ করা যাবে অগ্রণী ব্যাংকের জাহাঙ্গীরনগর, ফার্মগেট, শাহবাগ, জাতীয় জাদুঘর এবং গাবতলী শাখা থেকে। ভর্তিসম্পর্কিত যাবতীয় তথ্য www.juniv.edu/admission.php থেকে পাওয়া যাবে। এ বছরই প্রথম আইন, সাংবাদিকতা এবং মিডিয়া স্টাডিজ ও পাবলিক হেলথ বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে।