জাহাঙ্গীরনগরে অপেক্ষমাণদের আবেদন ২৮ ও ২৯ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থীদের আবেদনের সময়সীমা পরিবর্তন করা হয়েছে। ২৮ ও ২৯ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীরা ওই দুই দিন সংশ্লিষ্ট ডিন অফিস/ইনস্টিটিউট থেকে আবেদনপত্র সংগ্রহ করে জমা দিতে পারবেন।যদি কোনো শিক্ষার্থী অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির জন্য আবেদন না করেন, তবে তিনি পরে আর ভর্তির সুযোগ এলেও তিনি ভর্তি হতে পারবেন না। অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৩০ নভেম্বর।এ ছাড়া মেধাতালিকা থেকে ভর্তিকৃত শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন ও মাইগ্রেশন করে ভর্তির জন্য সংশ্লিষ্ট ইউনিট (অনুষদ) অফিসে আবেদনপত্র জমা দেবেন ২১ ও ২২ নভেম্বর দুপুর ১২টার মধ্যে। শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনের ফল প্রকাশ করা হবে ২৩ নভেম্বর দুপুর ১২টায়। এসব শিক্ষার্থীকে ২৩ নভেম্বর দুপুর ১২টা থেকে ২৪ নভেম্বর বেলা দুইটার মধ্যে ভর্তি হতে হবে। আইবিএ-জেইউ, আইআইটি ও আইন অনুষদের শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন/মাইগ্রেশনের সুযোগ পাবেন না।অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১ থেকে ৫ ডিসেম্বর সকাল নয়টা থেকে বেলা দুইটার মধ্যে ভর্তি হতে হবে। আইআইটি, আইবিএ-জেইউ ও আইন অনুষদে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি হতে হবে ২৮ নভেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে।২০১১-১২ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ১৮ ডিসেম্বর। ক্লাস শুরুর ১০ দিন পর্যন্ত কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলে তাঁর আসনটি শূন্য ঘোষণা করা হবে এবং ওই আসনের বিপরীতে শিক্ষার্থীদের ভর্তি ও মাইগ্রেশনের সুযোগ দেওয়া হবে।