জাহাঙ্গীরনগরে ইএমবিএতে ভর্তি পরীক্ষা ২৩ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের অধীনে ইভিনিং/এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদন করতে হবে আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে। ফিন্যান্স ও ব্যাংকিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং এবং এইচআর অ্যান্ড ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগে শিক্ষার্থীদের ভর্তি করা হবে।যেকোনো বিভাগে ব্যাচেলর ডিগ্রি থাকলেই শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন ফি ৭৫০ টাকা। আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.juniv.edu) থেকে সংগ্রহ করা যাবে। এই কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর শুক্রবার বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত। ভর্তি-সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বিভাগের নোটিশ বোর্ড থেকে সংগ্রহ করা যাবে।