জিপিএ-৫: জেলায় শীর্ষে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা। এ কলেজের ১ হাজার ৬৩৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৭৫ জন। অকৃতকার্য হয়েছে ২৬৪ জন। পাসের হার ৮৩ দশমিক ৮৩।
তবে পাসের হারের দিক থেকে সেরা বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজ। এ কলেজ থেকে মোট ৯৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন ১২ জন। অকৃতকার্য হয়েছে মাত্র তিনজন।
কসবার বায়েক আলহাজ শাহ আলম কলেজ থেকে ১৯১ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন দুজন। অকৃতকার্য হয়েছে সাতজন।