জিপিএ ৫ পেয়েছে ৫৮ হাজার ১৯৭ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচএসসি পরীক্ষার ফল ঘোষণার প্রাক্কালে নটর ডেম কলেজের শিক্ষার্থীদের উল্লাস। ছবি: মনিরুল আলম
এইচএসসি পরীক্ষার ফল ঘোষণার প্রাক্কালে নটর ডেম কলেজের শিক্ষার্থীদের উল্লাস। ছবি: মনিরুল আলম

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার গড় পাসের হার ৭৪ দশমিক ৩০ শতাংশ। মোট  জিপিএ ৫ পেয়েছে ৫৮ হাজার ১৯৭ জন। ঢাকা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক শূন্য ৪, সিলেটে ৭৯ দশমিক ১৩, চট্টগ্রামে ৬১ দশমিক ২২, যশোরে ৬৭ দশমিক ৪৯, বরিশালে ৭১ দশমিক ৬৯, রাজশাহীতে ৭৭ দশমিক ৬৯, দিনাজপুরে ৭১ দশমিক ৯৪ ও কুমিল্লায় ৬১ দশমিক ২৯ শতাংশ। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৯১ দশমিক ৪৬ ও কারিগরি শিক্ষা বোর্ডে ৮৫ দশমিক শূন্য ৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। মোট পাস করেছে সাত লাখ ৪৪ হাজার ৮৯১ জন শিক্ষার্থী। আজ শনিবার সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের কপি হস্তান্তর করেন। বেলা একটায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।  বেলা দুইটায় শিক্ষাপ্রতিষ্ঠান, পরীক্ষার কেন্দ্র, ওয়েবসাইট ও মুঠোফোনের মাধ্যমে ফল পাওয়া যাবে।

পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মাথায় ফল প্রকাশ করা হচ্ছে। এবার পরীক্ষার্থী ছিল ১০ লাখের বেশি।