জীবনধারণের জন্য অর্থ উপার্জন করা একান্ত অপরিহার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-২প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, গতকালের পর আজ ব্যবসায় উদ্যোগ পাঠ্যবই থেকে অধ্যায়ভিত্তিক জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হলো।প্রশ্ন: জুবের আলী কে ছিলেন?উত্তর: জুবের আলী বাংলাদেশের একজন সফল শিল্পোদ্যোক্তা। সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি দিয়ে তিনি নতুন নতুন ব্যবসায় স্থাপন করেন এবং সফল হন। বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের কাছে জুবের আলী অনুকরণীয় দৃষ্টান্ত।প্রশ্ন: শিল্পোদ্যোক্তা সম্পর্কে জে বি সে-এর সংজ্ঞাটি উল্লেখ করো। উত্তর: শিল্পোদ্যোক্তা সম্পর্কে জে বি সে-এর সংজ্ঞা: ‘শিল্পোদ্যোক্তা হলেন অর্থনৈতিক প্রতিনিধি, যিনি উ ৎপাদনের সব উপাদান যেমন—শ্রমিক, মূলধন ও ভূমি একত্র করেন। উ ৎপাদিত পণ্যের মূল্য তিনি এমনভাবে নির্ধারণ করেন, যার ফলে উপকরণগুলোর ব্যবহার এবং পুঁজির পুনর্গঠন নিশ্চিত হয় এবং শ্রমের মজুরি, পুঁজির সুদ, ট্যাক্স পরিশোধ করা যায় এবং তার প্রত্যাশিত মুনাফার ব্যবস্থা হয়।’অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: উদ্যোক্তা ও শিল্পোদ্যোক্তা শব্দ দুটি সমার্থক কেন?উত্তর: উদ্যোগ হলো, কোনো ব্যক্তির প্রচেষ্টা। আর যিনি উদ্যোগ গ্রহণ করেন, তিনিই উদ্যোক্তা। যিনি কোনো শিল্প বা ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন, তাকেই বলা হয় শিল্পোদ্যোক্তা বা উদ্যোক্তা।রিচার্ড ক্যানটিলনের মতে, ‘উদ্যোক্তা হলেন এমন একজন প্রতিনিধি, যিনি নির্দিষ্ট মূল্যে উ ৎপাদনের উপকরণগুলো ক্রয় করে সেগুলোর সমন্বয়ের মাধ্যমে বিক্রয়যোগ্য পণ্য উ ৎপাদন করেন, যার বিক্রয়মূল্যে অনিশ্চিত।’উদ্যোক্তার উদ্যোগ গ্রহণের ফলেই ব্যবসায় বা শিল্পপ্রতিষ্ঠান স্থাপিত হয়। এ জন্য উদ্যোক্তা বা শিল্পোদ্যোক্তা শব্দটিকে একই অর্থে ব্যবহার করা হয়।প্রশ্ন: উদ্যোক্তা চ্যালেঞ্জিং কাজ করতে বিশেষ আনন্দ পান কেন?উত্তর: ব্যবসায় উদ্যোগ হচ্ছে একটি সৃষ্টিধর্মী কাজ। একজন উদ্যোক্তা হচ্ছেন মূলত একজন উদ্ভাবক, যিনি উদ্যোগ গ্রহণের মাধ্যমে অর্থনীতিতে নতুন কিছু সংযোগ করেন। কিন্তু তার এ উদ্যোগ গ্রহণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিনি ব্যবসায় ঝুঁকি, আর্থিক ঝুঁকি—এগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নেন এবং মুনাফাযোগ্য সুযোগ গ্রহণ করেন। উদ্যোক্তাদের চ্যালেঞ্জ গ্রহণের সঙ্গে সঙ্গে নতুন পণ্য বা সেবার সৃষ্টি হয়। এতে সামাজিক ও অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে। এ জন্য উদ্যোক্তা চ্যালেঞ্জিং কাজ করতে বিশেষ আনন্দ পান।অধ্যায়-২জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: ক্ষুদ্র ব্যবসায় সুবিধা কী?উত্তর: নিজের সব দক্ষতা ব্যবহারের সুযোগ।প্রশ্ন: কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ উ ৎস কী?উত্তর: মজুরি বা বেতনভিত্তিক কর্মসংস্থান।প্রশ্ন: ক্ষুদ্র শিল্পোদ্যোক্তা সচরাচর কী ধরনের অসুবিধা মোকাবিলা করেন? উত্তর: অর্থনৈতিক অসুবিধা।প্রশ্ন: জীবনধারণের জন্য একান্ত অপরিহার্য কী?উত্তর: অর্থ উপার্জন।প্রশ্ন: যেকোনো দেশে কর্মসংস্থানের প্রধান উ ৎস কী?উত্তর: সরকারি ও বেসরকারি।প্রশ্ন: আত্মকর্মসংস্থান কী?উত্তর: নিজেই নিজের কর্মসংস্থান করাকে আত্মকর্মসংস্থান বলে।প্রশ্ন: বেকার সমস্যার প্রধান শিকার কারা?উত্তর: যুবসমাজ।প্রশ্ন: বাংলাদেশের কর্মক্ষম জনসংখ্যার কত ভাগ আত্মকর্মসংস্থানে নিয়োজিত?উত্তর: ৬০ শতাংশ।প্রশ্ন: স্বীয় দক্ষতা বা গুণাবলির বলে সেবাদানের বিনিময়ে অর্থ উপার্জন করাকে কী বলে?উত্তর: আত্মকর্মসংস্থান।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল