জীববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৬  উদ্ভিদের শ্রেণীবিন্যাসশিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ জীববিজ্ঞান বিষয়ে ৬ নম্বর অধ্যায়ের উদ্ভিদের শ্রেণীবিন্যাস থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।# উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও:গোসলের জন্য পুকুরে নেমে তূর্য পানিতে সুতাকৃতির কতগুলো উদ্ভিদ দেখতে পেল। গোসল শেষে পুকুরপাড়ে ছায়াযুক্ত স্থানে সে ছাতাকৃতির আরও কতগুলো উদ্ভিদ দেখতে পেল। এসব উদ্ভিদ সম্পর্কে জানার জন্য সে কৌতূহলী হয়ে উঠল।প্রশ্ন: ক. ট্যাক্সা কী?প্রশ্ন: খ. আবৃতবীজী উদ্ভিদ বলতে কী বোঝ?প্রশ্ন: গ. তুর্যের পর্যবেক্ষণকৃত দ্বিতীয় উদ্ভিদটির গঠন বর্ণনা কর।প্রশ্ন: ঘ. তূর্যের পর্যবেক্ষণকৃত উদ্ভিদগুলোর মধ্যে কোনটি খাদ্যচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? উত্তরের সপক্ষে তোমার যুক্তি দাও।উত্তর: ক. ট্যাক্সা: উদ্ভিদজগতের শ্রেণীবিন্যাসের জন্য কতকগুলো সুনির্দিষ্ট ধাপ আছে। এই ধাপগুলোকে ট্যাক্সা বলে।উত্তর: খ. যেসব উদ্ভিদের ফুল ও ফল হয় এবং বীজ ফলের ভেতরে আবৃত অবস্থায় থাকে তাদের আবৃতবীজী উদ্ভিদ বলে। এদের দেহের ভেতর পরিবহন টিস্যু আছে। এদের দুই ভাগে ভাগ করা যায়। যথা: ১. একবীজপত্রী উদ্ভিদ ও ২. দ্বিবীজপত্রী উদ্ভিদ।উত্তর: গ. তূর্যের পর্যবেক্ষণকৃত দ্বিতীয় উদ্ভিদটি Agaricus । বাংলায় এটি সচরাচর ব্যাঙের ছাতা নামে পরিচিত। নিচে এর গঠন বর্ণনা করা হলো: Agaricus-এর মূলদেহ অত্যন্ত সরু, সূত্রাকার এবং শাখান্বিত দেহকোষে নিউক্লিয়াস, দানাদার প্রোটোপ্লাজম, তেলের ফোঁটা এবং কোষ গহ্বর থাকে। সাদা সুতার ন্যায় দেহটি সাধারণত মাটির নিচ দিয়ে প্রসারিত হয় এবং শেষ পর্যন্ত জড়াজড়ি করে মাটির ওপর একটি বিশেষ অঙ্গ গঠন করে। মাটির ওপরে এ বিশেষ অঙ্গটিকে বলা হয় ফ্রুটবডি যা রেসিডিও কার্প নামেও পরিচিত। পূর্ণাঙ্গ ফ্রুটবডি মাশরুম বা ব্যাঙের ছাতা নামে পরিচিত। ছাতার প্রসারিত অংশকে পাইলিয়াস এবং বাঁটের মতো অংশকে স্টাইপ বলে। পাইলিয়াসের নিচে গিল থাকে যা থেকে স্পোর উত্পন্ন হয়। উত্তর: ঘ. তূর্যের পর্যবেক্ষণকৃত প্রথম উদ্ভিদটি Spirogyra নামক শৈবাল এবং দ্বিতীয় উদ্ভিদটি Agaricus নামক ছত্রাক। Spirogyra গাঢ় সবুজ বর্ণের অশাখ সূত্রাকার শৈবাল। এর দেহে ক্লোরোফিল থাকে। এরা সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাই-অক্সাইড ও পানির সঙ্গে বিক্রিয়া করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং উপজাত হিসেবে অক্সিজেন ত্যাগ করে। এভাবে Spirogyra সৌরশক্তিকে রাসায়নিক শক্তি হিসেবে খাদ্যের মধ্যে সঞ্চিত রাখে। এদের উত্পাদক বলে। প্রাকৃতিক খাদ্যচক্রে উত্পাদকই অন্য সব জীবের খাদ্য সরবরাহ করে থাকে। উত্পাদক বাস্তুসংস্থানকে সচল রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উত্পাদক থেকেই খাদক ও বিয়োজক জীবগুলো খাদ্য গ্রহণ করে থাকে। উত্পাদক (Spirogyra) না থাকলে খাদ্যশৃঙ্খল বিলুপ্ত হয়ে যেত। আবার দ্বিতীয় উদ্ভিদ Agaricus ক্লোরোফিলবিহীন। ক্লোরোফিল না থাকায় এরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। অর্থাত্ খাদ্যচক্রে Agaricus-এর কোনো ভূমিকা নেই। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে তূর্যের পর্যবেক্ষণকৃত উদ্ভিদগুলোর মধ্যে প্রথম উদ্ভিদটি Spirogyra খাদ্যচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।