জীববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৮  প্রিয় শিক্ষার্থী, জীববিজ্ঞান থেকে সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।প্রশ্ন: ক. শীতনিদ্রা কী?খ. পুরুষ ও স্ত্রী কুনোব্যাঙ কীভাবে চেনা যায়?গ. চিত্রে R অংশটির গঠন বর্ণনা করো।ঘ. চিত্রে P ও Q চিহ্নিত অংশের মধ্যে কী কী ভিন্নতা পরিলক্ষিত হয়? বিশ্লেষণ করো।উত্তর: ক. শীতকালে শীতল রক্তবিশিষ্ট প্রাণীদের (যেমন: কুনোব্যাঙ) মাটির নিচে, গর্তে বা গাছের কোটরে নিশ্চল বা নিষ্ক্রিয় জীবনযাপনকে শীতনিদ্রা বলে। উত্তর: খ. পরিণত পুরুষ কুনোব্যাঙ আকারে তুলনামূলকভাবে ছোট, উদর সরু ও লম্বাটে, স্বরথলি থাকে এবং প্রজনন ঋতুতে পুরুষ কুনোব্যাঙের অগ্রপদের তালুতে ন্যুপসিয়াল প্যাড থাকে। কিন্তু পরিণত স্ত্রী কুনোব্যাঙ আকারে তুলনামূলকভাবে বড়, প্রজনন ঋতুতে উদর স্ফীত হয়, স্বরথলি এবং ন্যুপসিয়াল প্যাড থাকে না। এভাবে পুরুষ ও স্ত্রী কুনোব্যাঙকে আলাদাভাবে চেনা যায়। উত্তর: গ. চিত্রে R অংশটি মেরুদণ্ডের ইউরোস্টাইল। নিচে এর গঠন বর্ণনা করা হলো:ইউরোস্টাইল নবম কশেরুকার পেছনে অবস্থিত একটি লম্বা দণ্ডাকার অস্থি। অনেক কশেরুকা একত্র হয়ে এ রকম আকার গঠন করেছে। এটা মেরুদণ্ডের শেষপ্রান্তে দুটি ইলিয়ামের মধ্যে অবস্থিত। এ হাড়টির পৃষ্ঠদেশে নিউরাল ক্রেস্ট নামে ছুরির ফলার মতো বর্ধিত অংশ আছে। ইউরোস্টাইলের পেছনের অংশ ক্রমেই সরু হয়ে গেছে। ইউরোস্টাইলের সামনে দুটি অবতল অংশ থাকে, যা নবম কশেরুকার উত্তল অংশের সঙ্গে যুক্ত থাকে। এ অবতল গর্ত ও নিউরাল ক্রেস্টের মধ্যে খুব সূক্ষ্ম নিউরাল ক্যানাল আছে। উত্তর: ঘ. চিত্রে P চিহ্নিত অংশটি আদর্শ কশেরুকা এবং Q চিহ্নিত অংশটি নবম কশেরুকা। এ দুটি হাড়ের মধ্যে নিম্নলিখিত পার্থক্য পরিলক্ষিত হয়: ১. আদর্শ কশেরুকা আকারে নবম কশেরুকার চেয়ে ছোট। ২. আদর্শ কশেরুকার ট্রান্সভার্স প্রসেসগুলো বিভিন্ন মাংসপেশির সঙ্গে যুক্ত থাকে। নবম কশেরুকার ট্রান্সভার্স প্রসেস শ্রেণীচক্রের ইলিয়ামের সঙ্গে যুক্ত হয়ে শ্রেণীচক্রের ভার বহন করে। ৩. আদর্শ কশেরুকার ট্রান্সভার্স প্রসেস অনেকটা গোলাকার এবং নিউরাল আর্চ থেকে আড়াআড়িভাবে প্রবৃদ্ধ। অপর পক্ষে নবম কশেরুকার ট্রান্সভার্স প্রসেস শক্ত, চ্যাপ্টা ও প্রসারিত। ৪. আদর্শ কশেরুকার নিচের দিকে পোস্ট জাইগোপোফাইসিস আছে, নবম কশেরুকার পশ্চাৎপ্রান্ত দুটি উত্তল অংশে রূপান্তরিত হয়েছে, যা ইউরোস্টাইলের সঙ্গে যুক্ত থাকে।