জীববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্ন

প্রিয় পরীক্ষার্থী আজ জীববিজ্ঞানের ওপর একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

চিত্র দেখে প্রশ্নের উত্তর দাও
চিত্র দেখে প্রশ্নের উত্তর দাও

# নিচের চিত্র দেখে প্রশ্নের উত্তর দাও।
ক. পেরিগাইনাস ফুল কী?
খ. পর পরাগায়নের সুবিধা কী কী?
গ. চিত্রের ‘খ’ অংশটি কীভাবে ‘গ’ ও ‘ঘ’ অংশকে সাহায্য করে? ব্যাখ্যা করো।
ঘ. জীবজগতে ‘ক’ অংশটির ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: ক.
পেরিগাইনাস: যে ফুলে বৃতি, দল ও পুংস্তবক গর্ভাশয়কে ঘিরে রাখে বা গর্ভাশয়ের কটিদেশে অবস্থিত থাকে বলে পেরিগাইনাস ফুল বলে।
উত্তর: খ.
পর পরাগায়নের সুবিধাগুলো হলো:
১. নতুন চরিত্রের সংমিশ্রণ হয়।
২. নতুন প্রকরণ সৃষ্টি হতে পারে।
৩. বীজ অধিক জীবনী শক্তিসম্পন্ন ও সহনশীল হয়।
৪. নতুন বংশধরদের অভিযোজন ক্ষমতা বেড়ে যায়।
উত্তর: গ.
উদ্দীপকে একটি সম্পূর্ণ ফুলের বিভিন্ন অংশ।
‘ক’ অংশটি গর্ভাশয়।
‘খ’ অংশটি দলমণ্ডল।
‘গ’ অংশটি পুংকেশর।
‘ঘ’ অংশটি গর্ভমুণ্ড।
‘খ’ অংশটি অর্থাত্ দলমণ্ডল মুকুল অবস্থায় ফুলের পুংস্তবক ও স্ত্রী-স্তবককে বাইরের রোদ, বৃষ্টি, তাপ প্রভৃতি প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করে। পুং ও স্ত্রী-স্তবককে বেস্টন করে রাখে। অর্থাত্ তাদের সুরক্ষিত রাখে। এ অংশটি যথোপযুক্ত সময়ে পুংস্তবক ও স্ত্রীস্তবক বের হলে পরাগায়নে সাহায্য করে। ফুলের ‘খ’ স্তর অর্থাত্ দলমণ্ডল সাধারণত আকর্ষণীয় ও সুন্দর হয়। ফলে কীটপতঙ্গের দৃষ্টি আকৃষ্ট হয়। কীটপতঙ্গ ফুল দিয়ে খেলা করার সময় পরাগায়ন ঘটে। কোনো কোনো ফুলে পাপড়ির গোড়ায় মধু থাকে। মধু আহরণের জন্য মৌমাছি এলে পরাগায়নে সুবিধা হয়।
উত্তর: ঘ.
একটি সম্পূর্ণ ফুলের প্রধানত চারটি অংশ যথা— বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক। স্ত্রীস্তবক তিনটি অংশে বিভক্ত, যেমন- গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড।
প্রদত্ত উদ্দীপকে ‘ক’ চিহ্নিত অংশটি ফুলের স্ত্রীকেশরের গর্ভাশয়। গর্ভাশয়ে ডিম্বক থাকে নিষেকের পর ডিম্বক বৃদ্ধি পেয়ে অর্থাত্ পরিপক্ব হয়ে বীজে পরিণত হয়। এ বীজ থেকে পরবর্তীতে নতুন চারা গাছের জন্ম হয়। প্রতিটি গর্ভাশয়ে এক বা একাধিক বীজ তৈরি হয়। সম্পূর্ণ গর্ভাশয়টি পরিপক্বতা লাভ করে ফলে পরিণত হয়। ফল প্রাণীকূলের জন্য অতি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ খাদ্য।
অতএব জীবের বংশ বৃদ্ধি ও প্রাণীকূলের খাদ্য চাহিদা পূরণে ‘ক’ অংশ অর্থাত্ গর্ভাশয়ের ভূমিকা অপরিসীম।
প্রধান শিক্ষক, জাহাঙ্গীর লাইন উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম