সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান বিষয়ের অধ্যায়-১১ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন:
ক. পরাগায়ন কাকে বলে?
খ. উদ্ভিদের বংশবৃদ্ধিতে নিষেকই একমাত্র উপায় নয়—ব্যাখ্যা করো।
গ. P চিহ্নিত অংশটি Q চিহ্নিত অংশটির নিচে অবস্থান করলে কী পরিবর্তন হবে, তা চিত্রসহ বর্ণনা করো।
ঘ. Q অংশটির পরিবর্তিত অবস্থা উদ্ভিদের জীবনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? বিশ্লেষণ করো।
উত্তর-ক.
পরাগধানী থেকে পরাগরেণু স্থানান্তরিত হয়ে ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়াকে পরাগায়ন বলে।
উত্তর-খ.
সপুষ্পক উদ্ভিদের পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলনকে নিষেক বলে। নিষেক ছাড়া অযৌন পদ্ধতিতেও উদ্ভিদের বংশবিস্তার হয়ে থাকে। কিছু কিছু উদ্ভিদ অযৌন পদ্ধতিতে বিভিন্ন অঙ্গের মাধ্যমে (যেমন: পাতা, কাণ্ড, মূল) বংশবিস্তার করে। পাথরকুচি পাতার মাধ্যমে, আদা কাণ্ডের মাধ্যমে বংশবিস্তার করে। কাজেই বলা যায়, উদ্ভিদের বংশবৃদ্ধিতে নিষেকই একমাত্র উপায় নয়।
উত্তর-গ.
চিত্রের ফুলটি একটি এপিগাইনাস ফুল। P চিহ্নিত অংশগুলো যদি Q চিহ্নিত অংশের নিচে অবস্থান করে, তবে এটি হাইপোগাইনাস ফুলে পরিণত হবে। নিচে একটি হাইপোগাইনাস ফুলের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো:
যে ফুলের বৃতি ও দলমণ্ডল গর্ভাশয়ের নিচে থাকে তাকে হাইপোগাইনাস ফুল বলে। উদ্দীপকে P চিহ্নিত অংশগুলো হলো বৃতি ও দলমণ্ডল এবং Q চিহ্নিত অংশটি হলো গর্ভাশয়। কাজেই P চিহ্নিত অংশগুলো Q চিহ্নিত অংশের নিচে অবস্থান করায় এটি একটি হাইপোগাইনাস ফুল।
উত্তর-ঘ.
Q অংশটি হলো ফুলের গর্ভাশয়। ফুলের গর্ভাশয় পরিবর্তিত হয়ে ফলে রূপান্তরিত হয়। এই ফলের অভ্যন্তরে বীজ থাকে। এই ফল ও বীজের বিস্তরণ ঘটে এবং অঙ্কুরিত হয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। এ নতুন উদ্ভিদ থেকে পুনরায় ফুল, ফল ও বীজ উত্পন্ন হয়। এতে উদ্ভিদের বংশবৃদ্ধি ঘটে, উদ্ভিদ সম্প্রদায় দীর্ঘদিন পৃথিবীতে টিকে থাকতে পারে এবং উদ্ভিদ প্রজাতির বিলুপ্ত হওয়ার সম্ভাবনা কমে যায়। কাজেই Q অংশটি যদি ফলে পরিবর্তিত না হয়, তবে উদ্ভিদের বংশবৃদ্ধি হবে না এবং উদ্ভিদ প্রজাতি একসময় পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। সুতরাং, উপরোক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয়, Q অংশটির (গর্ভাশয়) পরিবর্তিত অবস্থা উদ্ভিদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা