ধ্যায়-১১
প্রিয় পরীক্ষার্থী, আজ জীববিজ্ঞান বিষয়ের ১১ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।

ক. প্রজনন কাকে বলে?
খ. সস্য বলতে কী বোঝায়?
গ. R অংশটি কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
ঘ. P ও Q-এর মধ্যে কোনটি শুক্রাণু সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালন করে? মতামত দাও।
উত্তর-ক.
যে প্রক্রিয়ায় জীব তার অপত্য বংশধর সৃষ্টি করে, তাকে প্রজনন বলে।
উত্তর-খ.
সস্য বা শাঁস হলো বীজের একটি অত্যাবশ্যক অবয়ব। বৃদ্ধিরত ভ্রূণের খাদ্য এই সস্যে জমা থাকে এবং সস্য থেকেই ভ্রূণ খাদ্য আহরণ করে। ভ্রূণথলির সেকেন্ডারি নিউক্লিয়াসের সঙ্গে একটি পুংজনন কোষের মিলনের মাধ্যমে যে ট্রিপ্লয়েড কোষ গঠিত হয়, তা-ই সস্যের প্রথম কোষ। এই ট্রিপ্লয়েড কোষটি মাইটোসিস প্রক্রিয়ায় ক্রমাগত বৃদ্ধি পেয়ে সস্য গঠন করে।
উত্তর-গ.

R অংশটি ডিম্বাণু। এ ক্ষেত্রে ডিপ্লয়েড স্ত্রীরেণু মাতৃকোষ থেকে মায়োসিস প্রক্রিয়ায় চারটি হ্যাপ্লয়েড স্ত্রীরেণু গঠিত হয়। এদের মধ্যে ওপরের তিনটি নষ্ট হয়ে যায় এবং নিচেরটি কার্যকরী থাকে। কার্যকরী স্ত্রীরেণু নিউক্লিয়াসটি মাইটোসিস বিভাজনের মাধ্যমে দুটি নিউক্লিয়াসে পরিণত হয়। নিউক্লিয়াস দুটি স্ত্রীরেণু কোষের দুই মেরুতে অবস্থান করে।
প্রতিটি মেরুর নিউক্লিয়াস পরপর দুবার বিভাজিত হয়ে চারটি করে নিউক্লিয়াস গঠন করে। প্রতিটি নিউক্লিয়াস অল্প সাইটোপ্লাজম এবং হালকা প্রাচীর দ্বারা আবৃত থাকে। এ সময় স্ত্রীরেণু কোষটি একটি দুই মেরুযুক্ত থলির মতো অঙ্গে পরিণত হয় এবং এর প্রতি মেরুতে চারটি করে মোট আটটি নিউক্লিয়াস থাকে। এ অবস্থায় প্রতি মেরু থেকে একটি করে নিউক্লিয়াস থলির মাঝখানে চলে আসে এবং পরস্পর মিলিত হয়, যাকে সেকেন্ডারি নিউক্লিয়াস বলে। ভ্রূণথলির যে মেরু ডিম্বকরন্ধ্রের দিকে থাকে, সেই মেরুর তিনটি নিউক্লিয়াসকে একত্রে ডিম্বাণু যন্ত্র বলে। ডিম্বাণু যন্ত্রের মাঝখানের নিউক্লিয়াসটি বড় থাকে। একে ডিম্বাণু বলে। এভাবে R অংশটি (ডিম্বাণু) সৃষ্টি হয়।
উত্তর-ঘ.

P চিহ্নিত নিউক্লিয়াসটি ছোট এবং Q চিহ্নিত নিউক্লিয়াসটি আকারে বড়। কাজেই P জনন নিউক্লিয়াস এবং P নালিকা নিউক্লিয়াস। পরাগরেণু অঙ্কুরিত হলে ইন্টাইন বৃদ্ধি পেয়ে জার্মপোর দিয়ে নালিকার আকারে বাড়তে থাকে। একে পরাগনালিকা বলে। পরাগনালিকায় প্রথমে Q (নালিকা নিউক্লিয়াস) ও পরে P (জনন নিউক্লিয়াস) প্রবেশ করে। নালিকাটি গর্ভদণ্ডের ভেতর দিয়ে ক্রমেই বাড়তে থাকে এবং গর্ভাশয়ের ভেতরে ডিম্বকরন্ধ্র পর্যন্ত যায়। অপরদিকে P (জনন নিউক্লিয়াস) মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটি পুংগ্যামেট বা শুক্রাণু সৃষ্টি করে। নিচে প্রক্রিয়াটি চিত্রের সাহায্যে দেওয়া হলো:
সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে শুক্রাণু সৃষ্টিতে P অংশটি (জনন নিউক্লিয়াস) মুখ্য ভূমিকা পালন করে।
প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা