জীববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপকবীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাঅধ্যায়-১১প্রশ্ন: ফল ও বীজের বিস্তরণপ্রক্রিয়া বর্ণনা করো।উত্তর: গাছ থেকে ফল ও বীজের বিভিন্ন্ন উপায়ে দূর-দূরান্তে ছড়িয়ে পড়াকে বিস্তরণ বলে। সাধারণত নিচের প্রক্রিয়ার মাধ্যমে ফল ও বীজের বিস্তরণ ঘটে।(ক) বাতাসে উড়ে বিস্তরণ (খ) পানিতে ভেসে বিস্তরণ(গ) স্ফুটন-কম্পনের সাহায্যে বিস্তরণ(ঘ) প্রাণীর গায়ে লেগে বিস্তরণ (ঙ) পাখির সাহায্যে বিস্তরণ(ক) বাতাসে উড়ে বিস্তরণ: কিছু কিছু ফল ও বীজ আছে, যা বায়ুর সাহায্যে দূর-দূরান্তে ছড়িয়ে পড়ে। এর জন্য কিছু অভিযোজন আছে। যেমন—১। ডানা: কোনো কোনো উদ্ভিদের বীজত্বক প্রসারিত হয়ে ডানার আকার ধারণ করে, এই ডানার সাহায্যে বাতাসে ভেসে বীজ দূরে ছড়িয়ে পড়ে। যেমন: শাল, শজিনা ইত্যাদি।২। প্যাপাস: কিছু কিছু ফলের প্রান্তে গুচ্ছাকারে প্যারাসুটের মতো প্যাপাস থাকে, যার সাহায্যে সহজেই বাতাসের বিস্তরণ ঘটে। যেমন: সূর্যমুখী।৩। আঁশ: অনেক উদ্ভিদের বীজের ওপরে রোমের মতো আঁশ থাকে। এর মাধ্যমে তা সহজে বায়ুতে ভেসে বেড়াতে পারে। যেমন: আকন্দ, ছাতিম ইত্যাদি।৪। রোমশ গর্ভদণ্ড: কোনো কোনো ফলের গায়ে রোমশ গর্ভদণ্ডটি স্থায়ীভাবে লেগে থাকে। এই গর্ভদণ্ডের সাহায্যে ফলটি বাতাসে বিস্তার লাভ করে। যেমন: ছাগলবটি।৫। হালকা ও ক্ষুদ্র বীজ: যেসব উদ্ভিদের বীজ অত্যন্ত হালকা ও ক্ষুদ্র, তা সহজেই বাতাসে ভেসে বেড়াতে পারে। যেমন: রাসনা।৬। চ্যাপ্টা উপাঙ্গ: মেহগনি ও শজিনার বীজে চ্যাপ্টা উপাঙ্গ থাকে, যার মাধ্যমে তা বাতাসে ভর করে উড়ে দূরে যেতে পারে।(খ) পানিতে ভেসে বিস্তরণ: যেসব উদ্ভিদ পানিতে বা পানির কিনারে জন্মে, তা পানির সাহায্যে ফল ও বীজের বিস্তার ঘটায়। এ ক্ষেত্রে ফল ও বীজের কিছু অভিযোজন লক্ষ করা যায়। যেমন: (১) তন্তুময় স্পঞ্জি টিস্যু: এসব উদ্ভিদের স্পঞ্জি টিস্যু থাকে বিধায় ফল ও বীজ পানিতে সহজে ভাসতে পারে।(২) হালকা: ফল ও বীজ তুলনামূলকভাবে হালকা হয়। ফলে এরা সহজেই পানিতে ভেসে দূরে বিস্তার লাভ করতে পারে। যেমন: নারকেল।(৩) পানি-নিরোধী ফলত্বক ও বীজ: ফল বা বীজের অভ্যন্তরে যাতে সহজে পানি না ঢুকতে পারে, সে জন্য অনেক সময় পুরু ও পানি-নিরোধী আবরণ দ্বারা ফল ও বীজত্বক আবৃত থাকে। যেমন: শাপলার বীজ।(গ) স্ফুটন-কম্পনের সাহায্যে বিস্তরণকিছু কিছু ফল আছে, যা ফেটে যাওয়ার সময় কাঁপনের সৃষ্টি হয়। কাঁপনের ফলে বীজগুলো বেশ দূরে ছড়িয়ে পড়ে। যেমন: রেড়ি, দোপাটি, মটরশুঁটি।(ঘ) প্রাণীর গায়ে লেগে বিস্তরণ: কিছু উদ্ভিদের ফল প্রাণীর গায়ে লেগে এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে। যেমন:১. কিছু উদ্ভিদের ফলে কাঁটা থাকে। যেমন: আপাং, প্রেমকাঁটা ইত্যদি। ২. কোনো কোনো ক্ষেত্রে আঠালো গ্রন্থি থাকে। যেমন: চিতা, পুনর্ণভা ইত্যাদি। ৩. কিছু ফলের গায়ে আংটা থাকে। যেমন: খাগড়া। এসব ফল বিভিন্ন পশুর গায়ে, এমনকি মানুষের কাপড়ে লেগে স্থানান্তরিত হয়।(ঙ) পাখির সাহায্যে বিস্তরণ: ১. কিছু কিছু ফল পাখি ঠোঁটে করে অনেক দূরে নিয়ে যায়। যেমন: লিচু।২. কিছু ফল পাখি খেয়ে থাকে, কিন্তু এর বীজ হজম হয় না। এসব বীজ মলের সঙ্গে বেরিয়ে বিস্তরণ ঘটে। যেমন: খেজুর, পেয়ারা, বট ইত্যাদি। এ ছাড়া মানুষ ইচ্ছা করেই অনেক ফল ও বীজ এক স্থান থেকে অন্য স্থানে, এমনকি এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যায়।