জীববিজ্ঞান
সহকারী অধ্যাপকবীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাঅধ্যায়-৪প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান বিষয়ের ৪ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করবো। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।প্রশ্ন: টিস্যু কী? ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যগুলো লেখো। উত্তর: অবিচ্ছিন্ন ও সুসংগঠিত সম বা বিষম আকৃতিবিশিষ্ট একগুচ্ছ কোষ। যাদের উৎপত্তি একই উৎস এবং একই ধরনের কাজ সম্পন্নকারী কোষ গুচ্ছকে টিস্যু বলে। উদ্ভিদ দেহের টিস্যু প্রধানত দুই প্রকার। যথা:(ক) ভাজক টিস্যু (Meristematic Tissue)(খ) স্থায়ী টিস্যু (Permanent Tissue)(ক) ভাজক টিস্যুর (কোষগুলোর) বৈশিষ্ট্য: (১) ভাজক টিস্যুর কোষগুলো বিভাজন ক্ষমতাসম্পন্ন। (২) কোষগুলো সজীব। (৩) কোষগুলো অপরিণত। (৪) কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত ও পাতলা। (৫) কোষগুলো সাধারণত আয়তকার, ডিম্বাকার, গোলাকার, বা বহুভুজ। (৬) প্রতিটি কোষের নিউক্লিয়াস বড়। (৭) কোষের সাইটোপ্লাজম ঘন। (৮) কোষে সাধারণত কোনো কোষ গহ্বর থাকে না। (৯) কোষগুলোর মাঝে কোনো আন্তকোষীয় ফাঁকা থাকে না। (১০) মূল ও কাণ্ডের শীর্ষে ভাজক টিস্যু অবস্থান করে।(খ) স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য: (১) স্থায়ী টিস্যুর কোষগুলো বিভাজনে অক্ষম। (২) কোষগুলো সজীব অথবা পরিণত অবস্থায় মৃত। (৩) কোষগুলো পরিণত। (৪) কোষপ্রাচীর অপেক্ষাকৃত পুরু। (৫) কোষগুলোর আকার নির্দিষ্ট এবং বিভিন্ন। (৬) কোষের নিউক্লিয়াস আকারে অপেক্ষাকৃত ছোট। (৭) কোষে সাইটোপ্লাজমের পরিমাণ কম। (৮) কোষে বড় কোষগহ্বর থাকে। (৯) কোষগুলোর মাঝে আন্তকোষীয় ফাঁকা থাকতে পারে। (১০) ভাজক টিস্যু থেকে উৎপন্ন হয়।প্রশ্ন: সরল টিস্যু কী? বিভিন্ন প্রকার সরল টিস্যুর বর্ণনা দাও। উত্তর: একই প্রকার কোষ নিয়ে গঠিত টিস্যুই সরল টিস্যু, যে টিস্যুর কোষগুলোর আকার, আকৃতি, গঠন বৈশিষ্ট্য একই ধরনের হয় তাকে সরল টিস্যু বলে।সরল টিস্যু তিন ভাগে ভাগ করা যায়। যথা:(ক) প্যারেনকাইমা (Parenchyma) (খ) কোলেনকাইমা (Collenchyma) (গ) স্ক্লেরেনকাইমা (Sclerenchyma)। (ক) প্যারেনকাইমা: বৈশিষ্ট্য: (১) কোষগুলো দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতায় মোটামুটি একই। (২) দেখতে গোলাকার, ডিম্বাকার বা বহুভুজাকৃতির।(৩) কোষপ্রাচীর পাতলা এবং সমপুরু সেলুলোজ নির্মিত। (৪) কোষগুলো সজীব। (৫) কোষের মাঝে আন্তকোষীয় ফাঁকা থাকতে পারে। (৬) কোষে প্রচুর সাইটোপ্লাজম থাকে।(৭) কোষগহ্বর বর্তমান। বিশেষ অবস্থা: (১) ক্লোরেনকাইমা: প্যারেনকাইমা টিস্যুতে ক্লোরোপ্লাস্ট থাকলে তাকে ক্লোরেনকাইমা টিস্যু বলে। (২) মেসোফিল: পাতার ক্লোরেনকাইমাকে মেসোফিল বলে।(৩) অ্যারেনকাইমা: বড় বড় বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলে। অবস্থান: উদ্ভিদের অধিকাংশ অঞ্চলই এই টিস্যু দিয়ে গঠিত। যেমন: মজ্জা, মজ্জারশ্মি, ত্বক, কটেক্স ইত্যাদি।কাজ: (১) খাদ্য সঞ্চয় করে রাখে (২) খাদ্য প্রস্তুত করে (ক্লোরেনকাইমা) (৩) খাদ্য পরিবহনে সাহায্য করে। (৪) ত্বকের প্যারেনকাইমা প্রতিরক্ষায় কাজ করে। (৫) অনেক সময় দৃঢ়তা প্রদানে সহায়তা করে।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল