জীববিজ্ঞান
সহকারী অধ্যাপকবীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাঅধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান বিষয়ের ২ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। প্রশ্ন: প্লাস্টিড কী? ক্লোরোপ্লাস্টের গঠন ও কাজ বর্ণনা করো। অথবা প্লাস্টিড কী? বিভিন্ন প্রকার প্লাস্টিডের বর্ণনা দাও। উত্তর: উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত সজীব অঙ্গাণুর মধ্যে সর্ববৃহৎ অঙ্গাণুই প্লাস্টিড (Plastid)। ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল প্রভৃতি কোষে প্লাস্টিড নেই। প্রকারভেদ: প্লাস্টিড প্রধানত দুই প্রকার: ক. লিউকোপ্লাস্ট বর্ণহীন।খ. ক্রোমাটোপ্লাস্ট বর্ণযুক্ত। ক. লিউকোপ্লাস্ট: এরা বর্ণহীন। উদ্ভিদ দেহের যেসব স্থানে সূর্যালোক পৌছায় না, সেই অংশে এরা থাকে। তবে আলোর সংস্পর্শে এলে এরা ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে। অবস্থান: মূল, ভূনিম্নস্থ কাণ্ড।আকার: অর্ধবৃত্তাকার, নলাকার বা মূলাকৃতি হতে পারে। কাজ: খাদ্য সঞ্চয় করা।i. শর্করা জমা করে: অ্যামালোপ্লাস্ট (Amylo plast) ii. চর্বি সঞ্চয় করে: ইয়ালো প্লাস্ট (Elaio plast)iii. প্রোটিন সঞ্চয় করে: প্রোটিনো প্লাস্ট (Proteino Plast)খ. ক্রোমাটোপ্লাস্ট: সবুজ বা অন্য বর্ণের হয়। এদের দুই ভাগে ভাগ করা যায়। i. Chromo plast (ক্রোমোপ্লাস্ট) ii. Chloro plast (ক্লোরোপ্লাস্ট)১. ক্রোমোপ্লাস্ট: এরা সবুজ বর্ণ ব্যতীত অন্যান্য বর্ণের, বিশেষত লাল ও হলুদ বর্ণের হয়ে থাকে। বিভিন্ন আকৃতির হয়। অবস্থান: বর্ণময় অঙ্গ যেমন: ফুলের পাপড়ি, রঙিন ফল ও বীজ, গাজরের মূল ইত্যাদি। কাজ: রঙিন ও সুন্দর হওয়ার জন্য কীটপতঙ্গ আকৃষ্ট হয়ে পরাগায়নে সাহায্য করে। ২. ক্লোরোপ্লাস্ট: সবুজ ক্লোরোফিল (Pigment) বর্ণ কণিকাযুক্ত প্লাস্টিডই ক্লোরোপ্লাস্ট। এতে অন্য বর্ণ কণিকা খুব সামান্য পরিমাণে থাকতে পারে। সংখ্যা: প্রতি কোষে ১০ থেকে ৪০টি। আকৃতি: উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের আকৃতি লেন্সের মতো হয়ে থাকে। নিম্ন শ্রেণীর ক্ষেত্রে বিভিন্ন আকৃতির হয়ে থাকে। যেমন: সর্পিলাকার (Spirogyra) পেয়ালাকৃতি, জলিকাকার, তারকাকার, আংটি আকৃতির ইত্যাদি। গঠন: ক. প্রতিটি ক্লোরোপ্লাস্ট দ্বিস্তরা অর্ধভেদ্য ঝিল্লি দ্বারা আবৃত। (বহিঃস্তর ও অন্তঃস্তর) খ. ঝিল্লি লিপিড ও প্রোটিন সমৃদ্ধ লাইপোপ্রোটিন গঠিত।গ. ঝিল্লি দ্বারা আবৃত পানিগ্রাহী তরল মাতৃকা স্ট্রোমা (Stroma) থাকে। ঘ. স্ট্রোমাতে সুবিন্যস্ত পিপা আকৃতির ৪০-৮০টি গ্রানা (Gramna) থাকে। (এক বচনে গ্রানাম বলে)। ঙ. প্রতিটি গ্রানামে পাঁচ থেকে ২৫টি ঢাকের আকৃতি (Granum dise) গ্রানাম চাকতি থাকে। এদের থাইলাকয়েডও বলে। চ. গ্রানাম চাকতির ঝিল্লির মধ্যে বহু স্কটিকার বস্তু কোয়ান্টোসোম সারিবদ্ধভাবে সাজানো থাকে। এ কোয়ান্ট্র্রোসোমই সালোক সংশ্লেষণের সময় কার্বন ডাইঅক্সাইড সংরক্ষণ করে। ছ. পাশাপাশি গ্রানাম চাকতিগুলো সূক্ষ্ম নালিকা স্ট্রোমালামেলি দ্বারা সংযুক্ত থাকে। কাজ: ক. সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা। খ. সূর্যালোকের সাহায্যে ADPকে ATPতে রূপান্তরিত করা। গ. এনজাইমের সহায়তায় আমিষ ও স্নেহজাতীয় খাদ্য তৈরি করা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল