জীববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকা অধ্যায়-১৬  প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান বিষয়ের ১৬ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।প্রশ্ন: রেশম কী? রেশমের বৈশিষ্ট্য লেখো ও অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করো।উত্তর: রেশম: রেশম মথের লালাগ্রন্থি থেকে ক্ষরিত পদার্থ বিশেষ পদ্ধতিতে মুখ নিঃসৃত হয়ে সুতার আকারে বের হয় এবং বায়ুর সংস্পর্শে এসে শুকিয়ে যায়। লালা নিঃসৃত এ শুষ্ক সুতাকে রেশম বলা হয়।রেশমের বৈশিষ্ট্য: ১. রেশম সুতা অত্যন্ত সূক্ষ্ম, লম্বা, স্থিতিস্থাপক ও উজ্জ্বল। ২. রেশম সুতা আর্দ্রতা ধারণ করতে পারে বেশি। ৩. এ সুতা তাপ অপরিবাহী। ৪. এ সুতা আকর্ষণীয় রংবিশিষ্ট এবং টেকসই।রেশম পোকার অর্থনৈতিক গুরুত্ব:১. মূল্যবান কাপড় প্রস্তুতিতে: রেশম পোকার রেশমগ্রন্থি থেকে নিঃসৃত রস দ্বারা সৃষ্ট রেশম বা সিল্ক শাড়ি, গরদ, মুগা, তসর ইত্যাদি মূল্যবান কাপড় তৈরি হয়।২. বেকার সমস্যা সমাধানে: বৈজ্ঞানিক উপায়ে রেশমশিল্প গড়ে উঠলে বেকার সমস্যা সমাধানের পাশাপাশি গ্রামবাংলার কৃষকদের সামাজিক ও অর্থনৈতিক উৎকর্ষ অনেকাংশে বৃদ্ধি পাবে।৩. বৈদ্যুতিক সরঞ্জাম তৈরিতে: রেশম সুতা তাপ অপরিবাহী হওয়ার কারণে বৈদ্যুতিক সরঞ্জামাদির ইনসুলেটর আবরণী তৈরি হয়।৪. অপারেশনে: রেশমি সুতা সার্জিক্যাল সুতা হিসেবে অস্ত্রোপচারের সময় ব্যবহার করা হয়।৫. মাছ ধরার কাজে: রেশম সুতা মজবুত বিধায় ক্ষেত্রবিশেষে মাছ ধরার কাজে ব্যবহূত হয়।৬. বৈদেশিক মুদ্রা অর্জনে: রেশমি সুতায় তৈরি কাপড় বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়।৭. প্রাণীর খাদ্য ও জমির সার হিসেবে: পিউপার দেহ নিঃসৃত তেল ও দেহাবশেষ হাঁস-মুরগির খাদ্য এবং জমির সার হিসেবে কাজে লাগে।৮. গৃহিণীদের সচ্ছলতা: রেশম চাষের দ্বারা ঘরে বসে গৃহিণীরা অল্প পরিশ্রমে ও অল্প পুঁজি বিনিয়োগে প্রচুর অর্থ উপার্জন করে সংসারে সচ্ছলতা আনতে পারেন।৯. বস্ত্র সমস্যার সমাধানে: বাংলাদেশে উৎপাদিত রেশমি বস্ত্র, আমাদের বস্ত্র সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।১০. সব ঋতুতেই ব্যবহার্য: রেশম সুতা বেশ কিছুটা আর্দ্রতা ধারণ করতে পারে বলে এই সুতায় তৈরি বস্ত্র শীত, গ্রীষ্ম উভয় ঋতুতে ব্যবহার করা যায়। তাই এর চাহিদাও বেশি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল