গতকালের পর আজ জীববিজ্ঞান বিষয়ের ১৫ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করা হলো। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।প্রশ্ন: তরুণাস্থিময় ও অস্থিময় মাছের পার্থক্য লেখো।উত্তর: তরুণাস্থিময় ও অস্থিময় মাছের পার্থক্য নিচে দেওয়া হলো — তরুণাস্থিময় অস্থিময়১। এরা সাধারণত বৃহদাকার ১। এরা ছোট, মাঝারি ও বড় আকারের হয়।২। এরা প্রধানত সামুদ্রিক। ২। এরা জলজ বা সামুদ্রিক।৩। এদের তরুণাস্থি গঠিত অন্তঃকঙ্কাল থাকে। ৩। এদের অস্থি গঠিত অন্তঃকঙ্কাল থাকে।৪। দেহত্বকে প্লাকয়েড আঁইশ থাকে। ৪। দেহত্বকে সাইক্লয়েড বা টিনয়েড আঁইশ থাকে। অনেক ক্ষেত্রে আঁইশ থাকে না।৫। এদের কানকো ও বায়ুথলি থাকে না। ৫। এদের কানকো ও বায়ুথলি থাকে।৬। এদের মুখছিদ্র মাথার অঙ্কীয় দিকে থাকে। ৬। মুখছিদ্র মাথার সম্মুখ প্রান্তে অবস্থিত।৭। মাথার পেছনে পাঁচ-সাত জোড়া ফুলকা ছিদ্র থাকে। ৭। এরূপ ফুলকা ছিদ্র থাকে না।প্রশ্ন: গলদা ও বাগদা চিংড়ি কাকে বলে? এদের পার্থক্য দেখাও।উত্তর: গলদা: মিঠা পানির বড় আকারের চিংড়িকে গলদা বলে। এরা Macrobrachiun-গণের অন্তর্গত।বাগদা: সামুদ্রিক বা লোনা পানির বড় আকারের চিংড়িকে বাগদা বলে। এরা Penaeas-গণের অন্তর্ভুক্ত। গলদা ও বাগদা চিংড়ির পার্থক্য নিচে দেওয়া হলো: গলদা বাগদা১। প্রধানত মিঠা পানির তবে অল্প লোনা পানিতেও পাওয়া যায়। ১। প্রধানত লোনা পানির তবে প্রজনন ঋতুতে অল্প লোনা পানিতে আসে।২। দেহের বর্ণ স্বচ্ছ সাদাটে। ২। দেহে বাঘের মতো লালচে বাদামি ডোরা থাকে।৩। দেহ কিছুটা গোলাকার। ৩। দেহ পার্শ্বীয়ভাবে চ্যাপ্টা।৪। দেহকে সম্পূর্ণভাবে বাঁকানো যায়। ৪। সম্পূর্ণভাবে বাঁকানো যায় না।৫। চলনপদের প্রথম দুই জোড়ায় চিমটা থাকে ৫। চলনপদের প্রথম তিন জোড়ায় চিমটা থাকে।প্রশ্ন: হাওর ও বাঁওড় কী? এদের পরিবেশীয় বৈশিষ্ট্য ও জীবকুলের পরিচয় দাও। উত্তর: মনুষ্যসৃষ্ট বা প্রাকৃতিকভাবে সৃষ্ট অগভীর বড় জলাশয়কে হাওর বলে। বাংলাদেশে বৃহৎ সিলেট অঞ্চলকে ‘হাওর বেসিন’ অঞ্চল বলা হয়। হাকালুকি, টাংগুয়ার, কাওয়াদীঘি, দুব্রিপুয়ার হাওরের নাম উল্লেখ করা যায়। কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার পূর্বাঞ্চলও হাওর এলাকার মতো। এ ছাড়া চলনবিল, ডাকাতিয়া ইত্যাদিও হাওরের মতো।বাঁওড়: নদীর গতিপথ পরিবর্তিত হয়ে যাওয়ায় যেসব অশ্বখুরাকৃতি জলাশয় প্রাকৃতিকভাবে গড়ে ওঠে তাদের বাঁওড় বলে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বাঁওড়গুলোর মধ্যে তেঁতুলিয়া নদীর বড় বাইশদিয়া ও ছোট বাইশদিয়া বাঁওড়ের নাম উল্লেখযোগ্য।পরিবেশীয় বৈশিষ্ট্য: হাওর, বাঁওড় ও বিল অঞ্চলে বছরের অধিকাংশ সময় পানি থাকে, তবে শীতকালে পানি কম থাকে এবং ধান চাষ হয়। কোথাও কোথাও সব সময় কিছু না কিছু পানি থাকে। উদ্ভিদ: জলজ উদ্ভিদের মধ্যে নলখাগড়া, ইকড়, হিজল, করোচ, গোটা গামার, বরুণ ইত্যাদি জন্মে। হিজল ও নলখাগড়ার বন বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রাণী: এসব অগভীর জলাভূমিতে টাকি, মেনি, বাইন, সোনাব্যাঙ, কাছিম, পানিসাপ, সারস, বক, কাদাখোঁচা ইত্যাদি দেখা যায়।