জীববিজ্ঞান
অধ্যায়-১৫গতকালের পর আজ জীববিজ্ঞান বিষয়ের ১৫ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করা হলো। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।প্রশ্ন: আবাসিক পাখি বলতে কী বোঝায়? বন্য প্রাণী সংরক্ষণের প্রধান উপায় বর্ণনা করো।উত্তর: যেসব পাখি সারা বছর ধরে নির্দিষ্ট এলাকায় বাস করে সেসব পাখিকে আবাসিক পাখি বলে। নিচে পাঁচটি আবাসিক পাখির নাম দেওয়া হলো।১। বক, ২। টিয়া, ৩। মাছরাঙা, ৪। কাঠঠোকরা, ৫। সাতভাই।বন্যা প্রাণী সংরক্ষণের প্রধান উপায়: বন্য প্রাণী সংরক্ষণের উপায়গুলো হচ্ছে—১। আইন প্রণয়ন করা, ২। জনসচেতনতা, ৩। অভয়ারণ্য, ৪। ব্যবস্থাপনা, ৫। ক্রয়-বিক্রয় ও রপ্তানি নিয়ন্ত্রণ। নিচে এগুলো বর্ণনা করা হলো।১। আইন প্রণয়ন করা: আইনের সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে অবৈধভাবে বন্য প্রাণী নিধন বন্ধ করা বহুলাংশে সম্ভব। এ উদ্দেশ্যে বাংলাদেশ সরকার ১৯৭৩ সালের মার্চে একটি আইন প্রণয়ন করেছে। এ আদেশবলে দেশের কিছু কিছু বনাঞ্চলকে বন্য প্রাণীর সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে ইঁদুর, শূকর, শুশুক, কাঠবিড়ালি ইত্যাদি ফসল নষ্টকারী প্রাণী নিধন করা যাবে।২। জনসচেতনতা: বন্য প্রাণী সংরক্ষণ বাস্তবায়ন করতে হলে সাধারণ জনগণকে সচেতন করে তুলতে হবে। তাই সরকারের উচিত বন্য প্রাণী ধ্বংসের কুফল সম্পর্কে অবহিত করার জন্য সিনেমা, টেলিভিশন, রেডিও ইত্যাদি গণমাধ্যমের সাহায্য নেওয়া।৩। অভয়ারণ্য: প্রাণীর বংশবৃদ্ধির জন্য নিরাপদ ও আদর্শ স্থান হলো অভয়ারণ্য। অভয়ারণ্য বলতে এমন একটি এলাকাকে বোঝায়, যেখানে প্রাণীরা নির্বিঘ্নে বসবাস করতে পারবে। এসব এলাকায় পশুপাখি ধরা ও মারা নিষিদ্ধ। বাংলাদেশের উল্লেখযোগ্য অভয়ারণ্য হলো ইনানী, রামপাহাড়, রাঙাপানি ও সুন্দরবন।৪। ব্যবস্থাপনা: বন্য জন্তুর ব্যবস্থাপনা বলতে বোঝায় বন্য জন্তুর রক্ষণাবেক্ষণ, আইন প্রণয়ন, আইন প্রয়োগের মাধ্যমে বন্য জন্তু সংরক্ষণ, বনায়ন, কৃত্রিম খাদ্য সরবরাহ, উপযুক্ত পরিবেশে প্রজননের মাধ্যমে বন্য জন্তুর সংখ্যা নিয়ন্ত্রণ।৫। ক্রয়-বিক্রয় ও রপ্তানি নিয়ন্ত্রণ: অনেক প্রাণী পরিবেশের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। যেমন—ব্যাঙ যদি অপরিমিতভাবে ধরা এবং বিক্রি করা হয় তাহলে ব্যাঙ কমে যাবে। ব্যাঙ কমে গেলে ব্যাঙের খাদ্য ফসল অনিষ্টকারী ক্ষতিকর কীটপতঙ্গ বৃদ্ধি পাবে, অপরদিকে সাপের খাদ্যাভাব দেখা দেবে। এ জন্য ব্যাঙের রপ্তানি বন্ধ করা উচিত। এ ছাড়া অভয়ারণ্যে যেকোনো প্রাণী ধরা, মারা ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ হওয়া দরকার।