জীববিজ্ঞান
অধ্যায়-১৫প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞানের ১৫ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করবো। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।প্রশ্ন: সেন্টমার্টিন দ্বীপের পরিবেশীয় বৈশিষ্ট্য বর্ণনা করো। উত্তর: সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ। এর বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলো।ভৌগোলিক বৈশিষ্ট্য: ১. দ্বীপটি টেকনাফের মূল ভূখণ্ড থেকে সমুদ্রের ১২ কিলোমিটার ভেতরে অবস্থিত।২. দ্বীপটি দৈর্ঘ্যে ৫ কিলোমিটার এবং প্রস্থে কোথাও ৬০০ মিটার আবার কোথাও ২০০ বা ১০০ মিটার।৩. দ্বীপের আশপাশে ছোট ছোট দ্বীপ বা ছেড়াদ্বীপ রয়েছে।৪. এর উত্তর অংশ প্রশস্ত এবং জিনজিরা নামে পরিচিত।৫. দ্বীপের দক্ষিণ দিকে একটি ম্যানগ্রোভ বন রয়েছে। পরিবেশীয় বৈশিষ্ট্য: ১. ক্যালসিয়ামসমৃদ্ধ মাটি ২. পরিমিত বৃষ্টিপাত ৩. পরিমিত তাপ ৪. জোয়ারভাটার ফলে ম্যানগ্রোভ বন এলাকার মাটিতে লবণের পরিমাণ বেশি। উদ্ভিদের বৈশিষ্ট্য: ১. দ্বীপের তীরবর্তী বালিময় এলাকায় ঝাউ, নিশিন্দা, ভাট, নাটা এবং ছাগলখুরি লতা রয়েছে। এগুলো বালির ঢিবির উদ্ভিদ। ২. উত্তরাংশের জলাভূমিতে জলজ উদ্ভিদ এবং দক্ষিণাংশে আছে ছোট ম্যানগ্রোভ বন। ৩. এ বনে কোনো সুন্দরী বৃক্ষ নেই। আছে ক্রিপা, খলসি, সইলাকাঁটা, হাড়গোজা ইত্যাদি। ৪. এ দ্বীপে প্রবাল ও বড় বড় পাথরের ওপর আছে অফুরন্ত বাদামি ও লোহিত শৈবাল।প্রাণীদের বৈশিষ্ট্য: ১. এ দ্বীপে আছে বড় বড় সামুদ্রিক কাছিম। ডিম পাড়ার সময় এরা ডাঙ্গায় আসে। একসঙ্গে প্রচুর ডিম পাড়ে।২. দক্ষিণাংশে আছে লাখ লাখ লাল কাঁকড়া এবং প্রচুর সামুদ্রিক পাখি, যাদের বিচরণ সর্বত্র।৩. এ দ্বীপের চারদিকে রয়েছে কয়েক প্রজাতির প্রবাল, বিভিন্ন প্রজাতির সামুদ্রিক ঝিনুক, শামুক ও বিষধর সাপ।অধিবাসীদের বৈশিষ্ট্য: ১. দ্বীপের অধিকাংশ অধিবাসী মাছ ধরে জীবিকা নির্বাহ করে। ২. ছোট ছোট ছেলেমেয়েরা পর্যটকদের কাছে পাথর ও প্রবাল বিক্রি করে।প্রশ্ন: চকোরিয়া ও মধুপুর বনের সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তর: অবস্থান: কক্সবাজার জেলার মাতামুহুরী নদীর মোহনায় অবস্থিত ম্যানগ্রোভ বনের নাম চকোরিয়া সুন্দরবন।পরিবেশীয় বৈশিষ্ট্য: মাটি কর্দমাক্ত ও লবণাক্ত। এ ছাড়া জোয়ার-ভাটার ফলে এ বনে জলাবদ্ধতা রয়েছে।উদ্ভিদ: প্রধান প্রধান উদ্ভিদ হলো বাইন, ওরা, কেওড়া, সইলাকাঁটা, গড়ান, কাঁকড়া, হিন্তাল, গোলপাতা, হারগোজা, খলসি, নোনালতা, সুন্দ্রীলতা এবং অতি সামান্য পরিমাণে সুন্দরী।প্রাণী: বিভিন্ন প্রজাতির মাছ, সাপ, পাখি ইত্যাদি।মধুপুর বনাঞ্চলের পরিবেশীয় বৈশিষ্ট্য: বিস্তৃতি: টাঙ্গাইল জেলার মধুপুর এবং ময়মনসিংহ জেলার কিছু অংশ নিয়ে এ বনাঞ্চল গঠিত। বেশ আগে জামালপুর থেকে ঢাকা পর্যন্ত ১০০ মাইল দীর্ঘ এ বন ছিল অবিচ্ছিন্ন। বর্তমানে চন্দ্রা, রাজেন্দ্রপুর বা ভাওয়াল আলাদা বন হিসেবে বর্ণনা করলেও এগুলো আসলে একই বনের অংশবিশেষ।পরিবেশীয় বৈশিষ্ট্য: পত্রঝরা বন সৃষ্টিতে নিচের বৈশিষ্ট্যগুলো সাহায্য করেছে:১। অম্লীয় লালমাটি ২। উঁচু স্থানে বনাঞ্চলের অঞ্চল ৩। অপর্যাপ্ত বৃষ্টিপাত, বছরে বৃষ্টিপাতের পরিমাণ ২০০০ মি.মি. ৪। শীতকালে শুকনো জলবায়ু ৫। উচ্চ তাপমাত্রা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল