জীববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৫প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞানের ১৫ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করবো। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।প্রশ্ন: হাওর ও বাঁওড় বলতে কী বোঝ সংক্ষেপে লেখো। উত্তর: হাওর: সংজ্ঞা: মানুষের তৈরি অথবা প্রাকৃতিকভাবে তৈরি বিস্তীর্ণ জলাশয় যাতে বছরের সব সময় পানি থাকে, তাকে হাওর বলে।উদাহরণ: বাংলাদেশের বৃহত্তর সিলেট অঞ্চলকে হাওর বেসিন বলা হয়। এখানকার কয়েকটি উল্লেখযোগ্য হাওর হলো—হাকালুকি হাওর, টাংগুয়ার হাওর, কাওয়াদীঘি হাওর, হেইল হাওর, দুব্রিয়ার হাওর।এ ছাড়া কিশোরগঞ্জ ও নেত্রকোনার পূর্বাঞ্চলও হাওর এলাকার কাছাকাছি বৈশিষ্ট্যপূর্ণ। এখানে কতগুলো বিল রয়েছে হাওরের মতো—চলনবিল, ডাকাতিয়া বিল, ইরালি বিল, বিল ভাটিয়া ইত্যাদি। বাঁওড়: সংজ্ঞা: নদীর গতিপথ পরিবর্তিত হয়ে যেসব অশ্বক্ষুরাকৃতি জলাশয় প্রাকৃতিকভাবে সৃষ্টি হয় তাকে বাঁওড় বলে।উদাহরণ: তেঁতুলিয়া নদীর বড় বাইশদিয়া ও ছোট বাইশদিয়া। হাওর ও বাঁওড় অঞ্চলের পরিবেশীয় বৈশিষ্ট্য:১। হাওর ও বাঁওড় অঞ্চলে সব সময় পানি থাকে।২। শীতকালে পানি কম থাকে এবং ধান চাষ হয়।৩। কোথাও কোথাও সব সময় কিছু না কিছু পানি থাকে।হাওর ও বাঁওড় অঞ্চলের উদ্ভিদ: হাওর ও বাঁওড় অঞ্চলের জলজ পরিবেশে সাধারণত জলজ উদ্ভিদগুলো জন্মে। এ ছাড়া বিশেষভাবে নলখাগড়া, ইকড়, হিজল, করোচ, গোটা গামার, বরুন এবং বন্য গোলাপ জন্মে। এখানে হিজলের এবং নলখাগড়ার বন রয়েছে।হাওর ও বাঁওড় অঞ্চলের প্রাণী: এসব অগভীর জলাভূমিতে টাকি, মেনি, বাইম, কুনোব্যাঙ, সোনাব্যাঙ, কাছিম, পানিসাপ, সারস, বক, কাদাখোঁচা পাখি ইত্যাতি পাওয়া যায়। প্রশ্ন: পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম ও সিলেটের বনাঞ্চলের বর্ণনা দাও। উত্তর: বিস্তৃতি: উত্তর ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে বার্মার আকিয়াব এবং পূর্বে আসামের লুসাই পাহাড়ের মধ্যে অবস্থিত।উদ্ভিদ: এ অঞ্চলে মস, অর্কিড, ফার্ন ও চা প্রচুর জন্মে। পার্বত্য চট্টগ্রামের বনে রয়েছে: চাপালিশ, সিভিট, গর্জন, চন্দুল, নাগেশ্বর, বাটনা, টালি, পিতরাজ, পুনাইল, কড়ই, গামার, ভাদি, বান্দরহোলা, উদল, আমড়া, শিলভাদি ইত্যাদি। এ ছাড়া রয়েছে প্রচুর বাঁশবন ও ছনবন। প্রচুর লাগানো সেগুন গাছও আছে।চট্টগ্রামের বনে রয়েছে: প্রথম স্তরের বৃক্ষের মধ্যে গর্জন, চাপালিশ, চন্দুল, কড়ই, নারকেল, চিকরাশি। দ্বিতীয় স্তরের মধ্যে রয়েছে জারুল, বহেড়া, তুন, ঢেঁকিজাম ইত্যাদি। সিলেটের বনে রয়েছে: প্রথম স্তরের উদ্ভিদের মধ্যে রয়েছে চাপালিশ, ডেওয়া চাম, আমড়া, রাতা পদক, বন আলতা চিকরাশি প্রধান। দ্বিতীয় স্তরের উদ্ভিদের মধ্যে ভুঁইকদম, চম্পা, পানি ডুমুর, বান্দরহোলা, গামার ইত্যাদি প্রধান। এ বনে প্রচুর বাঁশ ও বেত জন্মে। প্রাণী: এ অঞ্চলে নিম্নবর্ণিত প্রাণী পাওয়া যায়।উভচর প্রাণী: গেছো ব্যাঙ, কুনোব্যাঙ।সরীসৃপ: বিশালাকার নির্বিষ অজগর, বিষধর গোখরা, গুঁইসাপ ইত্যাদি।স্তন্যপায়ী—ইঁদুর, বাদুড়, বানর, হনুমান, চিতাবাঘ, উল্লুক, ভল্লুক, হাতি, বনগরু ইত্যাদি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামী রোববার