জীববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রচনামূলক প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ জীববিজ্ঞানের ১৫ ও ১৬ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করবো। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।প্রশ্ন: ওষুধ প্রদানকারী কয়েকটি উদ্ভিদের নাম, ব্যবহূত অংশ এবং ব্যবহার লেখো। উত্তর: ১। থানকুনি: ব্যবহূত অংশ: সমস্ত উদ্ভিদ, বিশেষ করে পাতা। ব্যবহার: (১) ছোট ছেলেমেয়েদের পেটের অসুখ, বিশেষ করে বদহজম ও আমাশয় রোগে। (২) থানকুনি আয়ুবর্ধক, মেধাবর্ধক, স্মৃতিবর্ধক, আমশূল ও আমরক্ত নাশক।(৩) শরীর গঠক ও বিভিন্ন প্রকার চর্মরোগ নাশক।২। দূর্বা: ব্যবহূত অংশ: সমস্ত গাছ।ব্যবহার: (১) কাটা স্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে দূর্বা একটি অব্যর্থ ওষুধ।(২) সাধারণত কচিপাতা ও ডগা চিবিয়ে অথবা পানি ছাড়া বেটে কাটা স্থানে চাপ দিয়ে বসিয়ে দিতে হয়। (৩) দূর্বার রস তিল তেলের সঙ্গে পাক করে মালিশ করলে চর্মরোগ আরোগ্য হয়। (৪) মাথার চুল ওঠা বন্ধ করে।৩। নিম: ব্যবহূত অংশ: বাকল, পাতা এবং ছোট ডাল। ফুল, ফল, বীজ এবং তেলও ব্যবহূত হয়। ব্যবহার: (১) নিমপাতা সেদ্ধ পানিতে গোসল করলে বিভিন্ন চর্মরোগ থেকে সহজে মুক্তি পাওয়া যায়। (২) সকালে খালিপেটে নিমছালচূর্ণ সামান্য লবণসহ খেলে পেটের কৃমি মরে যায়। (৩) কাঁচা হলুদসহ নিমপাতা বেটে খেলে, খোসপাচড়ায় লাগালে দ্রুত আরোগ্য হয়। (৪) আমাদের দেশে নিমের ডাল দাঁতের ব্রাশ হিসেবে অধিক ব্যবহূত হয়। ৪। বাসক: ব্যবহূত অংশ: পাতা। ব্যবহার: (১) বাসক পাতার রস কাশি নিরাময়ের জন্য ব্যবহূত হয়। (২) সর্দি কাশি ও হাঁপানি রোগে এটি বেশি উপকার করে থাকে। সমপরিমাণ আদার রস ও মধুসহ বাসক পাতার রস খেলে অধিক কার্যকরী হয়।৫। সর্পগন্ধা: ব্যবহূত অংশ: মূলের বাকল।ব্যবহার: (১) উচ্চ রক্তচাপ কমাতে সর্পগন্ধা মূলের বাকলের রস বা গুঁড়া ব্যবহার করা হয়। (২) পাগল চিকিৎসায়ও এটি ব্যবহূত হয়।৬। তুলসী: ব্যবহূত অংশ: পাতা।ব্যবহার: (১) সাধারণ সর্দি-কাশিতে তুলসী পাতার রস বেশ উপকারী। (২) ছোট ছেলেমেয়েদের সাধারণত তুলসী পাতার রসের সঙ্গে আদার রস ও মধুসহ মিশিয়ে খাওয়ানো হয়। প্রশ্ন: বাংলাদেশের বিলুপ্তপ্রায় উদ্ভিদ ও প্রাণীর নাম লেখো।উত্তর: বাংলাদেশে বিলুপ্তপ্রায় উদ্ভিদ: বনাঞ্চল ধ্বংসের কারণে বাংলাদেশের অনেক উদ্ভিদ আজ বিলুপ্তপ্রায়। নিচে কয়েকটি বিলুপ্তপ্রায় উদ্ভিদের নাম দেওয়া হলো: (১) অশ্বগন্ধা, (২) লতাকস্তুরী, (৩) জংলী পেঁয়াজ, এবং (৪) মন্টেসিয়া।বাংলাদেশের বিলুপ্তপ্রায় প্রাণী: বাংলাদেশের বিলুপ্তপ্রায় প্রাণীদের মধ্যে রয়েছে:(১) ঘড়িয়াল, (২) সবুজ কচ্ছপ, (৩) পাথর পাইথন, (৪) রাজ কোবরা, (৫) পাহাড়ি ময়না এবং (৬) ডোরাকাটা বাঘ। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল