জীববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৭প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ জীববিজ্ঞান বিষয়ের ৭ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করা হলো।প্রশ্ন: ক. ফিতাকৃমির বৈজ্ঞানিক নাম কী?প্রশ্ন: খ. বহিঃপরজীবী কী? ব্যাখ্যা করো।প্রশ্ন: গ. চিত্রে m প্রাণীটি কোন পর্বের? ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. চিত্রে n-এর প্রাণী চাষ করে আমরা কীভাবে লাভবান হতে পারি? মতামত দাও।উত্তর: ক. ফিতাকৃমির বৈজ্ঞানিক নাম Taenia solium।উত্তর: খ. যেসব পরজীবী পোষক দেহের বাইরে অবস্থান করে তাদেরকে বহিঃপরজীবী বলে। যেমন: উকুন এটি বহিঃপরজীবী। এরা পোষক দেহের বাইরে অবস্থান করে এবং পুষ্টির জন্য আশ্রয়দাতা জীবের ওপর নির্ভর করে। এদের তন্ত্রগুলো সরল প্রকৃতির এবং প্রজননক্ষমতা অত্যধিক।উত্তর: গ. চিত্র m-এর প্রাণীটি হাইড্রা। এর বৈশিষ্ট্যগুলো হলো:১. হাইড্রা দ্বিস্তরী প্রাণী। দেহ এক্টোডার্ম এবং এন্ডোডার্ম নামে দুটি ভ্রূণীয় কোষস্তর নিয়ে গঠিত। এই দুই স্তরের মধ্যে অকোষীয় মেসোগ্লিয়া রয়েছে।২. এর দেহে সিলেন্টেরন বা গ্যাসট্রোভাসকুলার নামক দেহগহ্বর আছে। এটি পরিপাক ও সংবহনে অংশ নেয়।৩. এক্টোডার্ম নামক ভ্রূণীয় কোষস্তরে বৈশিষ্ট্যপূর্ণ নিডোব্লাস্ট কোষ থাকে।উপরিউক্ত বৈশিষ্ট্যগুলো Cnidaria পর্বের প্রাণীদের সঙ্গে হুবহু সামঞ্জস্যপূর্ণ। সুতরাং চিত্র m-এর প্রাণীটি Cnidaria পর্বের অন্তর্ভুক্ত।উত্তর: ঘ. চিত্র n-এর প্রাণীটি শামুক। বাণিজ্যিকভাবে শামুক চাষ করা না হলেও এটি চাষের মাধ্যমে আমরা বিভিন্ন দিক দিয়ে লাভবান হতে পারি। নিচে এ সম্পর্কে আলোচনা করা হলো:১. শামুকের শক্ত খোলক পুড়িয়ে চুন তৈরি করা হয়, যা পানের সঙ্গে খেতে এবং দালান চুনকামের কাজে ব্যবহার করা হয়।২. শামুকের খোলককে গ্রামাঞ্চলে চামচ ও চাকুর বিকল্প হিসেবে ব্যবহার করা হয়।৩. শামুক-চুন অধিক প্রাকৃতিক গুণসম্পন্ন ও ক্যালসিয়ামসমৃদ্ধ, যা বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ব্যবহূত হয়।৪. শামুকের খোলক থেকে উজ্জ্বল অলঙ্কার, চাবির রিং ইত্যাদি তৈরি করা হয়।৫. বড় বড় মাছ ধরার জন্য বড়শির টোপ হিসেবে শামুকের নরম অংশ ব্যবহূত হয়।৬. শামুকের খোলক-চূর্ণ হাঁস-মুরগি এবং ভেতরের নরম অংশ মাছের খাদ্য হিসেবে ব্যবহূত হয়।৭. শামুকের খোলক-চূর্ণ থেকে চুন তৈরি, বিভিন্ন দ্রব্যসামগ্রী তৈরি, নরম দেহকে খাদ্য হিসেবে বিভিন্ন দেশে রপ্তানি ইত্যাদি কাজে নিয়োজিত থেকে বহু লোক জীবিকা নির্বাহ করে।সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয়, চিত্র n-এর প্রাণীটি চাষের মাধ্যমে আমরা বিভিন্নভাবে লাভবান হতে পারি।