জীববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৩প্রিয় শিক্ষার্থী, আজ জীববিজ্ঞান বিষয়ের ১৩ নম্বর অধ্যায়ের জীব ও পরিবেশ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। প্রশ্ন: নিচের রেখাচিত্রের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও।সবুজ উদ্ভিদঘাস ফড়িংব্যাঙসাপইগলক. বাস্তুসংস্থান কাকে বলে?খ. খাদক বলতে কী বোঝো?গ. রেখাচিত্রটি কিসের? ব্যাখ্যা করো।ঘ. রেখাচিত্রে ঘাস ফড়িংয়ের উপদ্রব বেড়ে গেলে উদ্ভূত পরিস্থিতি বিশ্লেষণ করো। উত্তর: ক. বাস্তুসংস্থান: একটি নির্দিষ্ট স্থানে বসবাসকারী জীবসম্প্রদায় এবং এর জড় উপাদানগুলোর পারস্পরিক আন্তক্রিয়ার ফলে ওই স্থানে যে অনুকূল বসবাসরীতি গড়ে ওঠে, সেই প্রপঞ্চকে বাস্তুসংস্থান বলে। উত্তর: খ. যেসব জীব সবুজ উদ্ভিদের মতো সৌরশক্তি ব্যবহার করে নিজের খাদ্য তৈরি করতে পারে না এবং অন্য জীবকে ভক্ষণ করে পুষ্টির প্রয়োজন মেটায়, তাদের খাদক বলে। জীবজগতের বেশির ভাগ খাদকই হলো প্রাণী। খাদক জীবগুলো খাদ্যের জন্য বা পুষ্টির জন্য অন্য জীবের ওপর নির্ভর করে বলে এদের পরভোজী বলে। খাদক প্রাণীগুলোর তিনটি স্তরভেদ আছে। যেমন: প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক ও তৃতীয় স্তরের খাদক। উত্তর: গ. রেখাচিত্রটি খাদ্যশৃঙ্খলের। উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ খাদক পর্যন্ত শৃঙ্খল আকারে খাদ্য ও খাদকের মধ্যে যে সরল ধারাবাহিকতা দেখা যায়, তাকে খাদ্যশৃঙ্খল বলে। উৎপাদকের দেহে আবদ্ধ খাদ্যশক্তি তৃণভোজী প্রাণীর দেহে যায়। সেখান থেকে দ্বিতীয় স্তরের খাদকের দেহে, দ্বিতীয় স্তরের খাদক থেকে তৃতীয় স্তরের খাদকে এবং সর্বশেষে বিয়োজকের মাধ্যমে পরিবেশে মুক্ত হয়। রেখাচিত্রে সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে খাদ্য হিসেবে গ্রহণ করে ব্যাঙ, ব্যাঙকে খাদ্য হিসেবে গ্রহণ করে সাপ বা ইগল। ইগল থেকে বিয়োজকের মাধ্যমে শক্তি পরিবেশে মুক্ত হয়। অর্থাৎ উৎপাদক থেকে প্রাপ্ত শক্তি বিভিন্ন খাদকের মধ্যে পর্যায়ক্রমে প্রবাহিত হয়। একেই খাদ্যশৃঙ্খল বলে। উত্তর: ঘ. রেখাচিত্রে ঘাস ফড়িংয়ের উপদ্রব বেড়ে গেলে সবুজ উদ্ভিদ ঘাস ফড়িং দ্বারা আক্রান্ত হবে। ফলে সবুজ উদ্ভিদের সংখ্যা ও পরিমাণ কমে যাবে। খাদ্যের অভাবে তখন ঘাস ফড়িংয়ের সংখ্যা কমে যাবে। ঘাস ফড়িংয়ের সংখ্যা কমে গেলে ব্যাঙ পর্যাপ্ত খাদ্য পাবে না। ফলে খাদ্যের অভাবে ব্যাঙের সংখ্যা কমে যাবে। ব্যাঙের সংখ্যা কমে গেলে খাদ্যের অভাবে সাপ ও ইগলের সংখ্যা কমে যাবে। ফলে গোটা খাদ্যশৃঙ্খলে একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে।