জীববিজ্ঞান
সৃজনশীল প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের জন্য জীববিজ্ঞান বিষয়ে একটি সৃজনশীল প্রশ্ন ও নমুনা উত্তর দেওয়া হলো।প্রশ্ন:ক. পেরিগাইনাস ফুল কী? ১খ. পরপরাগায়নের সুবিধা কী কী? ২গ. ‘খ’ অংশটি কীভাবে ‘গ’ ও ‘ঘ’ অংশকে সাহায্য করে? ব্যাখ্যা করো। ৩ঘ. জীবজগতে ‘ক’ অংশটির ভূমিকা বিশ্লেষণ করো। ৪উত্তর: ক. পেরিগাইনাস: যে ফুলে বৃতি, দল ও পুংস্তবক গর্ভাশয়কে ঘিরে রাখে বা গর্ভাশয়ের কটিদেশে অবস্থিত থাকে তাকে পেরিগাইনাস ফুল বলে।উত্তর: খ. পরপরাগায়নের সুবিধাগুলো হলো:১. নতুন চরিত্রের সংমিশ্রণ হয়।২. নতুন প্রকরণ সৃষ্টি হতে পারে।৩. বীজ অধিক জীবনী শক্তিসম্পন্ন ও সহনশীল হয়।৪. নতুন বংশধরদের অভিযোজনক্ষমতা বেড়ে যায়।উত্তর: গ. উদ্দীপকে একটি সম্পূর্ণ ফুলের বিভিন্ন অংশ।‘ক’ অংশটি গর্ভাশয়।‘খ’ অংশটি দলমণ্ডল।‘গ’ অংশটি পুংকেশর।‘ঘ’ অংশটি গর্ভমুণ্ড।‘খ’ অংশটি, অর্থাৎ দলমণ্ডল মুকুল অবস্থায় ফুলের পুংস্তবক ও স্ত্রীস্তবককে বাইরের রোদ, বৃষ্টি, তাপ প্রভৃতি প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করে। পুং ও স্ত্রীস্তবককে বেষ্টন করে রাখে। অর্থাৎ, তাদের সুরক্ষিত রাখে।যথোপযুক্ত সময়ে পুংস্তবক ও স্ত্রীস্তবক বের হলে পরাগায়নে সাহায্য করে। ফুলের ‘খ’ স্তর, অর্থাৎ দলমণ্ডল সাধারণত আকর্ষণীয় ও সুন্দর হয়। ফলে কীটপতঙ্গের দৃষ্টি আকৃষ্ট হয়। কীটপতঙ্গ ফুল দিয়ে খেলা করার সময় পরাগায়ন ঘটে। কোনো কোনো ফুলে পাপড়ির গোড়ায় মধু থাকে। মধু আহরণের জন্য মৌমাছি এলে পরাগায়নে সুবিধা হয়।উত্তর: ঘ. একটি সম্পূর্ণ ফুলের প্রধানত চারটি অংশ। যথা: বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক। স্ত্রীস্তবক তিনটি অংশে বিভক্ত, যেমন: গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড।প্রদত্ত উদ্দীপকে ‘ক’ চিহ্নিত অঙ্গটি ফুলের স্ত্রীকেশরের গর্ভাশয়। গর্ভাশয়ে ডিম্বক থাকে নিষেকের পর ডিম্বক বৃদ্ধি পেয়ে, অর্থাৎ পরিপক্ব হয়ে বীজে পরিণত হয়। এ বীজ থেকে পরবর্তী সময়ে নতুন চারা গাছের জন্ম হয়। প্রতিটি গর্ভাশয়ে এক বা একাধিক বীজ তৈরি হয়। সম্পূর্ণ গর্ভাশয়টি পরিপক্বতা লাভ করে ফলে পরিণত হয়। ফল প্রাণীকুলের জন্য অতি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ খাদ্য।অতএব, জীবের বংশ বৃদ্ধি ও প্রাণীকুলের খাদ্যের চাহিদা পূরণে ‘ক’ অংশ, অর্থাৎ গর্ভাশয়ের ভূমিকা অপরিসীম।