এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস : জীববিজ্ঞানের বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ২
৭৭. ফ্লাজেলাযুক্ত এপিথেলিয়াল টিস্যু কোথায় পাওয়া যায়?
ক. হাইড্রোর এন্ডোপার্মে
খ. মেরুদণ্ডী প্রাণীর অন্ত্রে
গ. মেরুদণ্ডী প্রাণীর ত্বকে
ঘ. মেরুদণ্ডী প্রাণীর শ্বাসনালির প্রাচীরে
৭৮. অণুচক্রিকার কাজ—
i. রক্ত জমাট বাঁধা
ii. জীবাণু ধ্বংস করা
iii. অক্সিজেন পরিবহন করা
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৯. একটি পরিণত নিউরনের কয়টি অংশ থাকে?
ক. পাঁচটি খ. চারটি
গ. তিনটি ঘ. দুটি
৮০. নিবেশিত ফলক থাকে—
i. ঐচ্ছিক পেশিতে
ii. অনৈচ্ছিক পেশিতে
iii. হৃৎপেশিতে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮১. পেশিকোষের কোষপর্দাকে কী বলে?
ক. মায়োফাইব্রিল খ. সাইন্যাপস
গ. সারকোলেমা ঘ. ডেনড্রাইট
৮২. কোন কলার মাতৃকায় ক্যালসিয়াম কার্বনেট জাতীয় পদার্থ থাকতে পারে?
ক. স্নায়ু কলা খ. পেশি কলা
গ. যোজক কলা ঘ. আবরণী কলা
সঠিক উত্তর
অধ্যায় ২: ৭৭. ক ৭৮. ক ৭৯. গ ৮০. খ ৮১. গ ৮২. গ