প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যায় ১
৯. জীবদেহের টিস্যুসমূহের গঠন, বিন্যাস ও কার্যাবলি নিয়ে আলোচনা হয় কোথায়?
ক. ট্যাক্সোনমি খ. হিস্টোলজি
গ. জেনেটিক্স ঘ. ইকোলজি
১০. ‘ইকোলজি’র সঙ্গে নিচের কোনটির সম্পর্ক আছে?
ক. জীব
খ. প্রাকৃতিক পরিবেশ ও জীব
গ. জীব ও জড়
ঘ. জড় ও প্রকৃতি
১১. Panthra tigris কোনটির বৈজ্ঞানিক নাম?
ক. বাঘ
খ. চিতা বাঘ
গ.ওল বাঘ
ঘ. রয়েল বেঙ্গল টাইগার
১২. Oryza sativa কোনটির বৈজ্ঞানিক নাম?
ক. পাট খ. ধান
গ. শাপলা ঘ. জবা
১৩. কোন রাজ্যের যৌনজনন অ্যানাইসোগ্যামাস ধরনের?
ক. প্লান্টি খ. ফানজাই
গ. প্রোটিস্টা ঘ. অ্যানিমেলিয়া
১৪. কোনটি অটোট্রফিক?
ক. কেঁচো খ. শালিক
গ. বোয়াল মাছ ঘ. কাঁঠালগাছ
১৫. উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান কোন রাজ্যে?
ক. প্লান্টি খ. ফানজাই
গ. মনেরা ঘ. প্রোটিস্টা
সঠিক উত্তর
অধ্যায় ১: ৯. খ ১০. খ ১১. ঘ ১২. খ ১৩. ক ১৪. ঘ ১৫. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল