অধ্যায় ১
১৬. মাশরুমের কোষপ্রাচীর কী দিয়ে গঠিত?
ক. লিপিড খ. কাইটিন
গ. লিগনিন ঘ. সুবেরিন
১৭. কোনটি সুপার কিংডম?
ক. মনেরা খ. প্রোটিস্টা
গ. প্লানটি ঘ. ইউক্যারিওটা
১৮. শ্রেণিবিন্যাসের সর্বোচ্চ একক কোনটি?
ক. বর্গ খ. গোত্র
গ. শ্রেণি ঘ. জগৎ
১৯. শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন একক কোনটি?
ক. প্রজাতি খ. গণ
গ. গোত্র ঘ. বর্গ
২০. Protista রাজ্যের বৈশিষ্ট্যগুলো—
i. দেহ মাইসেলিয়াম দ্বারা গঠিত
ii. সব ধরনের কোষীয় অঙ্গাণু থাকে
iii. ভ্রূণ গঠিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১. ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি?
ক. বিবর্তনবিদ্যা খ. বংশগতিবিদ্যা
গ. বন্য প্রাণীবিদ্যা ঘ. শারীরবিদ্যা
২২. নীলাভ সবুজ শৈবাল কোন রাজ্যের জীব?
ক. মনেরা খ. প্রোটিস্টা
গ. ফানজাই ঘ. প্লানটি
২৩. কোনটিতে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে?
ক. অ্যামিবা খ. প্যারামেসিয়াম
গ. ডায়াটম ঘ. পেনিসেলিয়াম
সঠিক উত্তর
অধ্যায় ১: ১৬. খ ১৭. ঘ ১৮. ঘ ১৯. ক ২০. খ ২১. গ ২২. ক ২৩. ঘ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল