জীববিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১১

২০. বায়ুপরাগী ফুল কোনটি?

ক. সরিষা খ. তুলসি

গ. শিমুল ঘ. তাল

২১. ডিম্বাণু পরবর্তী সময়ে কিসে রূপান্তরিত হয়?

ক. বীজত্বক খ. বীজ

গ. সস্য ঘ. ভ্রুণ

নিচের অনুচ্ছেদটি পড়ে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।

রবি তাদের নারকেলগাছের মঞ্জুরীর ফুলগুলো লক্ষ করে দেখল গোড়ার দিকে স্ত্রীফুল এবং অগ্রভাগে পুংফুল।

২২. রবির দেখা উদ্ভিদটি কীরূপ?

ক. সবৃন্তক খ. ক্লীব

গ. সহবাসী ঘ. ভিন্নবাসী

২৩. উক্ত উদ্ভিদের ফুলের ক্ষেত্রে প্রযোজ্য হলো—

i. উভয় ফুল সম্পূর্ণ

ii. উভয় ফুল অসম্পূর্ণ

iii. ফুল দুটি একলিঙ্গ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৪. কোনটি হতে গোনাডোট্রপিক হরমোন নিঃসৃত হয়?

ক. অমরা খ. বৃক্ক

গ. শুক্রাশয় ঘ. থাইরয়েড গ্রন্থি

২৫. ভ্রূণ জরায়ুতে পৌঁছানোর কত দিন পর সংস্থাপন সম্পন্ন হয়?

ক. ২–৩ খ. ৩–৪

গ. ৪–৫ ঘ. ৫–৬

সঠিক উত্তর

অধ্যায় ১১: ২০. ঘ ২১. ঘ ২২. গ ২৩. গ ২৪. ক ২৫. গ