জীববিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

৮. মাইক্রোভিলাই কী?

ক. স্থিতিস্থাপক পর্দা

খ. কোষঝিল্লির ভাঁজ

গ. প্লাজমার পর্দা

ঘ. অঙ্গাণু

৯. প্লাজমোডেজমাটা সৃষ্টির মাধ্যমে—

i. পাশের কোষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে

ii. পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে

iii. এটি কোষগহ্বরের অংশ

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০. মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেন?

ক. বেনডা খ. লিনিয়াস

গ. গ্রাহাম ঘ. নিউটন

১১. ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তুকে কী বলে?

ক. লিপিড খ. প্রোটিন

গ. অক্সিজেন ঘ. ম্যাট্রিক্স

১২. ম্যাট্রিক্স কিসের ভেতরে থাকে?

ক. প্লাস্টিডে খ. ক্রোমোজোমে

গ. মাইটোকন্ড্রিয়নে ঘ. গলজি বডিতে

১৩. শ্বসন ক্রিয়ার ধাপ কয়টি?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. ছয়

১৪. শ্বসনের কোন ধাপটি মাইটোকন্ড্রিয়াতে

ঘটে না?

ক. ক্রেবস চক্র খ. ইলেকট্রন প্রবাহ

গ. অ্যাসিটাইল ঘ. গ্লাইকোলাইসিস

সঠিক উত্তর

অধ্যায় ২: ৮. খ ৯. ক ১০. ক ১১. গ ১২. গ ১৩. গ ১৪. ঘ


বাকি অংশ ছাপা হবে আগামীকাল

মোহাম্মদ আক্তার উজ জামান, মাস্টার ট্রেইনার
প্রভাষক
রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা