জীববিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ২

৩৩. ভেসেলের আকৃতি—

i. সোপানাকার ii. সর্পিলাকার

iii. বলয়াকার

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৪. পাটের আঁশ আসলে কী?

ক. ফাইবার খ. বাস্ট ফাইবার

গ. ফ্লোয়েম ঘ. জাইলেম

৩৫. কোষ এবং টিস্যুর মধ্যে পার্থক্য কেমন?

ক. খুবই কম খ. খুবই বেশি

গ. খুবই নির্দিষ্ট ঘ. মাঝামাঝি

৩৬. শরীরের রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে কোনটি?

ক. অণুচক্রিকা খ. শ্বেত রক্তকণিকা

গ. অস্থিকোষ ঘ. আবরণী টিস্যু

৩৭. মানুষের নাক ও কানের পিনা কী দিয়ে তৈরি?

ক. যোজক টিস্যু খ. কোমলাস্থি

গ. ফাইব্রাস ঘ. যোজক কণা

৩৮. রক্তরসে কত অংশ পানি?

ক. ৫০–৫১% খ. ৬০–৬১%

গ. ৭১–৮১% ঘ. ৯১–৯২%

৩৯. রক্ত একধরনের—

i. ক্ষারীয় ii. ঈষৎ লবণাক্ত

iii. তরল যোজক টিস্যু

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪০. উষ্ণ রক্তবাহী প্রাণীর দেহে তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে কে?

ক. পানি খ. রক্ত

গ. টিস্যু ঘ. লসিকা

সঠিক উত্তর

অধ্যায় ২: ৩৩. ঘ ৩৪. খ ৩৫. গ ৩৬. ক ৩৭. খ ৩৮. ঘ ৩৯. ঘ ৪০. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

মোহাম্মদ আক্তার উজ জামান, মাস্টার ট্রেইনার
প্রভাষক
রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা