জীববিজ্ঞান ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.
  • সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-১০

প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান ১ম পত্রের অধ্যায়-১০ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন:
ক. মেসোফিল টিস্যু কী?
খ. কোন টিস্যু জলজ উদ্ভিদকে ভেসে থাকতে সাহায্য করে? ব্যাখ্যা করো।
গ. চিত্র R-এর গঠন ব্যাখ্যা করো।
ঘ. চিত্র P, Q, R-এর মধ্যে কী কী ভিন্নতা পরিলক্ষিত হয়? বিশ্লেষণ করো।

উত্তর-ক:
প্যারেনকাইমা টিস্যুতে ক্লোরোফিল উপস্থিত থাকলে তাকে ক্লোরেনকাইমা বলে। পাতার ক্লোরেনকাইমাকে মেসোফিল বলে। এটি খাদ্য প্রস্তুত ও পরিবহনে সাহায্য করে।
উত্তর-খ:
উত্তর: খ. প্যারেনকাইমা টিস্যুর কোনো কোনোটিতে বড় বড় বায়ুকুঠুরিযুক্ত থাকে বলে এগুলোকে অ্যারেনকাইমা বলে। পানিতে বসবাসকারী উদ্ভিদে এ টিস্যুগুলো দেখা যায়। এ কুঠুিরগুলো বায়ুপূর্ণ থাকার কারণে জলজ উদ্ভিদ ভেসে থাকতে পারে।
উত্তর-ক:
চিত্র-R স্ক্লেরেনকাইমা টিস্যু। নিচে এর গঠন বর্ণনা করা হলো:
লিগনিনযুক্ত পুরু প্রাচীরবিশিষ্ট কোষ (জীবিত বা মৃত) নিয়ে গঠিত স্থায়ী টিস্যুকে স্ক্লেরেনকাইমা টিস্যু বলে। আকার-আকৃতি ও গঠন অনুসারে স্ক্লেরেনকাইমা টিস্যু দুই ধরনের। যথা:
(১) স্ক্লেরেনকাইমা তন্তু: ফাইবার বা তন্তু কোষগুলো লম্বা, মাথা দুটি অত্যন্ত সরু ও সুচালো। প্রাচীর স্থূল ও দৃঢ়। এরা পিটেড এবং পিটগুলো অত্যন্ত ছোট।
(২) স্ক্লেরাইড: এ প্রকার কোষ অনেকটা গোলাকার, প্রাচীর লিগনিনযুক্ত এবং বেশ স্থূল। কোনো কোনো সময় স্ক্লেরাইড একটু লম্বাকৃতির হতে পারে, বিশেষ করে বীজও ফলত্বকে থাকলে। নরম টিস্যুতে স্ক্লেরাইড কোষ থাকলে তাকে স্ক্লেরোটিক কোষ বলা হয়। স্ক্লেরাইডকে অনেক সময় স্টোন কোষ বলা হয়।

উত্তর-ঘ:
চিত্র-P, Q, R-এ যথাক্রমে প্যারেনকাইমা, কোলেনকাইমা ও স্ক্লেরেনকাইমা টিস্যু দেখানো হয়েছে। নিচে উল্লিখিত বৈশিষ্ট্যের কারণে টিস্যুগুলো একটি অপরটি থেকে আলাদা:
১. P (প্যারেনকাইমা) টিস্যুতে আন্তকোষীয় ফাঁক থাকে। Q (কোলেনকাইমা) টিস্যুতে আন্তকোষীয় ফাঁক নাও থাকতে পারে। R (স্ক্লেরেনকাইমা) টিস্যুতে আন্তকোষীয় ফাঁক একেবারেই থাকে না।
২. প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো আকারে গোলাকার, ডিম্বাকার বা বহুভুজাকার হতে পারে। আর কোলেনকাইমা টিস্যু প্রস্থচ্ছেদে বহুভুজাকার হলেও লম্বচ্ছেদে আয়তাকার। প্রস্থচ্ছেদে স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষগুলো বহুভুজাকার, তবে লম্বচ্ছেদে সরু ও লম্বা হয়ে থাকে।
৩. প্যারেনকাইমা টিস্যুর কোষপ্রাচীর পাতলা। আর কোলেনকাইমা টিস্যুর কোষপ্রাচীর অপেক্ষাকৃত পুরু। কিন্তু স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষপ্রাচীর অত্যন্ত পুরু হয়ে থাকে।
৪. প্যারেনকাইমা টিস্যুতে ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। আর কোলেনকাইমাতে কখনো কখনো ক্লোরোপ্লাস্ট থাকলেও স্ক্লেরেনকাইমা টিস্যুতে থাকে না।
৫. উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল, যেমন: মূল, কাণ্ড ও পাতার রসালো এবং নরম অংশে প্যারেনকাইমা টিস্যু অবস্থান করে। পাতার বোঁটা মধ্যশিরায়, ত্বকের নিচে ও ফুলের বোঁটায় এই টিস্যু অবস্থান করে। আর স্ক্লেরেনকাইমা টিস্যু কর্টেক্স, জাইলেন, ফ্লোয়েম এবং পেরিসাইকেলে অবস্থান করে।
৬. খাদ্য প্রস্তুত, খাদ্য সঞ্চয় ও খাদ্য পরিবহন প্যারেনকাইমা টিস্যুর কাজ। দৃঢ়তা প্রদান, ক্লোরোপ্লাস্ট থাকলে খাদ্য প্রস্তুত করা কোলেনকাইমা টিস্যুর কাজ। দৃঢ়তা প্রদান করাই স্ক্লেরেনকাইমা টিস্যুর প্রধান কাজ।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা