জীববিজ্ঞান ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাসপ্রিয় শিক্ষার্থী, আজ জীববিজ্ঞান প্রথম পত্রের ‘উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: উদ্ভিদ শ্রেণীবিন্যাস কী? শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য ও গুরুত্ব বর্ণনা করো।উত্তর: উদ্ভিদ শ্রেণীবিন্যাস: পঠন, পাঠন ও পরিচিতির সুবিধার জন্য উদ্ভিদ জগতের লাখ লাখ প্রজাতিকে এদের মধ্যকার বৈশিষ্ট্যের ঘনিষ্ঠতার ভিত্তিতে বিভিন্ন শ্রেণী, বর্ণ, গোত্র, গণ ইত্যাদি ক্যাটাগরিতে বিভক্ত করাকে উদ্ভিদ শ্রেণীবিন্যাস বলে।শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য: শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য বহুবিধ। এর মধ্যে নিম্নলিখিত উদ্দেশ্যগুলো উল্লেখযোগ্য—১. এই বিশাল উদ্ভিদ জগতের লাখ লাখ প্রজাতির উদ্ভিদের বৈশিষ্ট্য, সাদৃশ্য-বৈসাদৃশ্য ইত্যাদি জানা।২. প্রতিটি উদ্ভিদ প্রজাতিকে একটি বৈজ্ঞানিক নাম প্রদান করা। ৩. উদ্ভিদের বৈশিষ্ট্য, শনাক্তকারী লক্ষণ, সাদৃশ্য-বৈসাদৃশ্য ইত্যাদি বিষয়ে আহরিত জ্ঞানকে ফ্লোরা, রিভিশন, মনোগ্রাফ, পুস্তক, জার্নাল প্রভৃতি আকারে প্রকাশ করা, যাতে ভবিষ্যৎ গবেষক ও শিক্ষার্থীরা উপকৃত হতে পারে।৪. বিভিন্ন প্রজাতির উদ্ভিদকে শনাক্ত করার উপায় বের করা।৫. উদ্ভিদ জগতকে শ্রেণীবিন্যাস করা।৬. উদ্ভিদ জগতের বিভিন্নতার প্রতি আলোকপাত করা।৭. উদ্ভিদের জন্ম, বিস্তার ও বিবর্তনের ধারা জানা।শ্রেণীবিন্যাসের গুরুত্ব: উদ্ভিদবিজ্ঞান পঠন, পাঠন, প্রয়োগ ও গবেষণায় শ্রেণীবিন্যাসের গুরুত্ব অপরিসীম। নিচে শ্রেণীবিন্যাসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হলো:১. বিভিন্ন উদ্ভিদের নাম প্রদান ও পরিচিতি দান শ্রেণীবিন্যাসের কাজ।২. অধিকাংশ ওষুধ ও ওষুধের কাঁচামাল আসে উদ্ভিদ থেকে। শ্রেণীবিন্যাসের সাহায্যে উদ্ভিদের সঠিক শনাক্তকরণের মাধ্যমে সঠিক ওষুধ আহরণ ও প্রস্তুত সম্ভব।৩. বিভিন্ন বিষাক্ত উদ্ভিদের পরিচয় দান করে শ্রেণীবিন্যাস তত্ত্ব।৪. উদ্যান রচনার জন্য প্রয়োজন সঠিক নামসহ বিভিন্ন আকার-আকৃতির বাহারি গাছপালা। শ্রেণীবিন্যাস তত্ত্বের সাহায্য ছাড়া এটি সম্ভব নয়।৫. কোনো দেশ বা অঞ্চলের উদ্ভিদ সম্বন্ধে জানার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে উদ্ভিদ শ্রেণীবিন্যাস।৬. উন্নত মানের শস্য ও ফলমূল উদ্ভাবনের জন্য প্রয়োজন কৃত্রিম প্রজননের। এর জন্য দরকার উদ্ভিদের পূর্ব নির্বাচন। এ ধরনের পূর্ব নির্বাচনের জন্য শ্রেণীবিন্যাসের জ্ঞান অত্যাবশ্যক।৭. বন বিভাগের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ, সম্প্রসারণ ও উন্নতির ওপর নির্ভর করে একটি দেশ ও জাতির অর্থনৈতিক উন্নতি। এর জন্য চাই শ্রেণীবিন্যাস তত্ত্বের বাস্তব প্রয়োগ।৮. পরিবর্তিত পরিবেশ উদ্ভিদরাজির ওপর কী ধরনের প্রভাব বিস্তার করছে, তা নির্ণয় করতে হলেও উদ্ভিদ শ্রেণীবিন্যাস তত্ত্বের জ্ঞান প্রয়োজন।৯. উদ্ভিদ জগতের বিবর্তনের ধারা সম্পর্কে জানতে হলে প্রয়োজন আদিকালের ফসিল উদ্ভিদের পরিচিতি জানা। এ কাজও করে থাকে উদ্ভিদ শ্রেণীবিন্যাস তত্ত্ব।১০. উদ্ভিদবিজ্ঞানের যেকোনো শাখায় গবেষণা করতে হলে সেই গবেষণার উদ্ভিদটির সঠিক পরিচিতি জানা প্রয়োজন। এ কাজ করে থাকে উদ্ভিদ শ্রেণীবিন্যাস।প্রশ্ন: উদাহরণসহ কৃত্রিম, প্রাকৃতিক ও জাতিজনি শ্রেণীবিন্যাসের সংজ্ঞা দাও। প্রজাতি ও গণ কী?উত্তর: কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি: যে পদ্ধতিতে কোনো একটি বা বিশেষ কয়েকটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়, তাকে কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি বলে। যেমন: লিনিয়াসের শ্রেণীবিন্যাস পদ্ধতি।প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি: যে পদ্ধতিতে বিভিন্ন উদ্ভিদের মধ্যে অঙ্গসংস্থানিক সাদৃশ্যের ওপর নির্ভর করে শ্রেণীবিন্যাস করা হয়, তাকে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস বলে। এ ক্ষেত্রে উদ্ভিদের প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো থেকে সাদৃশ্যযুক্ত সর্বাধিকসংখ্যক বৈশিষ্ট্য বেছে নেওয়া হয় এবং এর ওপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। যেমন: বেনথাম-হুকারের শ্রেণীবিন্যাস পদ্ধতি।জাতিজনি শ্রেণীবিন্যাস পদ্ধতি: যে পদ্ধতিতে বিভিন্ন উদ্ভিদগোষ্ঠীকে তাদের পূর্ব পুরুষের প্রতি লক্ষ রেখে ও উৎপত্তিগত সম্পর্কের ওপর নির্ভর করে সাজানো হয়, তাকে জাতিজনি শ্রেণীবিন্যাস বলে। এ পদ্ধতিতে উদ্ভিদের সরল ও আদি গ্রুপ থেকে জটিল ও আধুনিক গ্রুপের দিকে মানের ক্রমানুসারে সাজানো হয়। বিভিন্ন উদ্ভিদের উৎপত্তিস্থল ও বিবর্তনের ধারাও এ পদ্ধতিতে পরস্ফুিটিত হয়। যেমন: এঙ্গলার-প্রান্টলের শ্রেণীবিন্যাস পদ্ধতি।প্রজাতি: শ্রেণীবিন্যাসের মৌলিক একক প্রজাতি। প্রজাতিকে নিন্মোক্ত দুভাবে সংজ্ঞায়িত করা যায়।১. শ্রেণীবিন্যাসতাত্ত্বিক প্রজাতি: শ্রেণীবিন্যাসতাত্ত্বিক প্রজাতি হলো বৈশিষ্ট্যের সর্বাধিক মিলসম্পন্ন একদল উদ্ভিদ, যারা এদের ঘনিষ্ঠতম অন্য প্রজাতি থেকে অন্তত দুটি বৈশিষ্ট্যে স্থায়ীভাবে পার্থক্যমণ্ডিত।২. বায়োলজিক্যাল প্রজাতি: বায়োলজিক্যাল প্রজাতি হলো বৈশিষ্ট্যের সর্বাধিক মিলসম্পন্ন একদল উদ্ভিদ, যারা নিজেদের মধ্যে যৌন মিলনের মাধ্যমে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম, কিন্তু এদের ঘনিষ্ঠতম অন্য প্রজাতির সঙ্গে যৌন মিলনে অক্ষম।গণ: জেনাস বা গণ শ্রেণীবিন্যাসের দ্বিতীয় একক। এক বা পরস্পর নিকট সম্পর্কযুক্ত একাধিক প্রজাতির সমন্বয়ে গঠিত হয় একেকটি গণ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল