জীববিজ্ঞান ১ম পত্র
উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস প্রশ্ন: উদাহরণসহ বেনথাম-হুকারের শ্রেণীবিন্যাস পদ্ধতি আলোচনা করো।উত্তর: বেনথাম ও হুকার সমগ্র উদ্ভিদ জগতকে দুটি উপজগতে বিভক্ত করেন। যথা:উপজাত-১. Cryptogamia বা অপুস্পক উদ্ভিদউপজগত-২. Phanerogamia বা সপুষ্পক উদ্ভিদনিচে উপজগত দুটির বিবরণ দেওয়া হলো:উপজগত-১. Cryptogamia বা অপুষ্পক উদ্ভিদবৈশিষ্ট্য: (i) এদের ফুল, ফল ও বীজ হয় না।(ii) এদের বংশবৃদ্ধি স্পোর বা রেণুর মাধ্যমে ঘটে থাকে।এ উপজগতকে তারা নিন্মোক্ত তিনটি বিভাগে বিভক্ত করেন। যথা:বিভাগ (a) Thallophyta বা সমাঙ্গবর্গবিভাগ (b) Bryophyta বা মসবর্গবিভাগ (c) Pteridophyta বা ফার্নবর্গ।বিভাগ (a) Thallophyta বা সমাঙ্গবর্গবৈশিষ্ট্য: (i) এদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত নয়।(ii) এদের কোনো পরিবহন তন্ত্র নেই।(iii) জননাঙ্গের চারদিকে কোনো বন্ধ্যা কোষস্তর থাকে না।(iv) জীবনচক্রে ভ্রূণ উৎপন্ন হয় না।(v) জননাঙ্গ সাধারণত এককোষী। দেহে ক্লোরোফিলের উপস্থিতি ও অনুপস্থিতির ওপর ভিত্তি করে এ উদ্ভিদকে আবার দুটি শ্রেণীতে ভাগ করা যায়। যথা: শ্রেণী (I). Algae বা শৈবাল,শ্রেণী (II) Fungi বা ছত্রাক, শ্রেণী (I) Algae বা শৈবাল।বৈশিষ্ট্য: (i) ক্লোরোফিল থাকে বলে এরা সবুজ।(ii) এরা নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। (iii) খাদ্য তৈরির জন্য সূর্যালোক অপরিহার্য। (iv) সঞ্চিত খাদ্য প্রধানত শ্বেতসার। (v) কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত। উদাহরণ: Spirogyra, Ulothrix, Sargassum ইত্যাদি। শ্রেণী (II). Fungi বা ছত্রাকবৈশিষ্ট্য: (i) এদের দেহে ক্লোরোফিল অনুপস্থিত। তাই এরা বর্ণহীন। (ii) এরা পরভোজী বা মৃতজীবী। (iii) এদের জন্য আলো অপরিহার্য নয়।(iv) সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। (v) কোষপ্রাচীর কাইটিন নির্মিত। উদাহরণ: Mucor, Penicillium, Agaricus ইত্যাদি। বিভাগ (b) Bryophyta বা সমবর্গবৈশিষ্ট্য: (i) দেহ কাণ্ডে ও পাতায় বিভক্ত এবং মূলের পরিবর্তে রাইজয়েড উপস্থিত। (ii) পরিবহন কলাগুচ্ছ অনুপস্থিত।(iii) জননাঙ্গ বন্ধ্যা আবরণী দ্বারা আবৃত থাকে। (iv) জীবনচক্রে বহুকোষী ভ্রূণ উৎপন্ন হয়।উদাহরণ: Riccia, Marchantia ইত্যাদি। বিভাগ (c) Pteridophyta বা ফার্নবর্গবৈশিষ্ট্য: (i) দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত।(ii) পরিবহন কলাগুচ্ছ উপস্থিত।(iii) জননাঙ্গ বন্ধ্যা কোষস্তর দ্বারা আবৃত।(iv) জীবনচক্রে বহুকোষী ভ্রূণ উৎপন্ন হয়।উদাহরণ: Pteris, Marsilea ইত্যাদি।উপজগত-২, Phanerogamia বা সপুষ্পক উদ্ভিদ বৈশিষ্ট্য: (i) এদের ফুল ও বীজ হয়। (ii) দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। (iii) বীজের মাধ্যমে এরা বংশবৃদ্ধি করে।ওই উপজগতটিকে আবার দুটি বিভাগে ভাগ করা হয়েছে। যথা: বিভাগ (a) Gymnospermae বা নগ্নবীজী উদ্ভিদবিভাগ (b) Angiospermae বা আবৃতবীজী উদ্ভিদবিভাগ (a) Gymnospermae বা নগ্নবীজী উদ্ভিদবৈশিষ্ট্য: (i) এদের গর্ভাশয় নেই। তাই ফল হয় না। (ii) ফল তৈরি হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে। উদাহরণ: Cycas, Pinus, Gnetum ইত্যাদি। বিভাগ (b) Angiospermae বা আবৃতবীজী উদ্ভিদবৈশিষ্ট্য: (i) ফুলে গর্ভাশয় আছে। তাই ফল হয়।(ii) বীজ ফলের অভ্যন্তরে থাকে। বীজপত্রের সংখ্যার ওপর ভিত্তি করে এ বিভাগকে আবার দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। যথা: শ্রেণী (I). Dicotyledones বা দ্বিবীজপত্রী উদ্ভিদ.শ্রেণী (II). Monocotyledones বা একবীজপত্রী উদ্ভিদ শ্রেণী (I) Dicotyledones বা দ্বিবীজপত্রী উদ্ভিদবৈশিষ্ট্য: (i) বীজে দুটি বীজপত্র থাকে। (ii) পাতার শিরাবিন্যাস জালিকাকার।(iii) মূল প্রধান মূলতন্ত্র গঠন করে।(iv) কাণ্ড সাধারণত শাখা-প্রশাখাযুক্ত। (v) কাণ্ডে পরিবহন কলাগুচ্ছ ক্যাম্বিয়ামযুক্ত ও বৃত্তাকারে সজ্জিত। পুষ্পপাপড়ির উপস্থিতি, অনুপস্থিতি ও সংযুক্তির ওপর ভিত্তি করে এ শ্রেণীকে তিনটি ৎউপশ্রেণীতে বিভক্ত করা হয়েছে। যথা:উপশ্রেণী I. Polypetalae বা বিযুক্তদল উদ্ভিদ: এদের পাপড়িগুলো পৃথক বা মুক্ত অবস্থায় থাকে। উদাহরণ: Brassica junceaউপশ্রেণী II. Gamopetalae বা যুক্তদল উদ্ভিদ: এদের পাপড়িগুলো যুক্ত অবস্থায় থাকে। যেমন: Datura metel উপশ্রেণী III. Monochlamydeae বা দলহীন উদ্ভিদ: এদের ফুলে পাপড়ি নেই। উদাহরণ: Artocarpus haterophyllus. শ্রেণী (II). Monocotyledones বা একবীজপত্রী উদ্ভিদবৈশিষ্ট্য: (i) বীজে একটিমাত্র বীজপত্র থাকে। (ii) পাতার শিরাবিন্যাস সমান্তরাল। (iii) মূল গুচ্ছমূল হয়।(iv) কাণ্ডে পরিবহন কলাগুচ্ছ ক্যাম্বিয়ামবিহীন ও বিক্ষিপ্তভাবে সজ্জিত। উদাহরণ: Oryza sativa, Zea mays ইত্যাদি।