জীববিজ্ঞান ১ম পত্র
উদ্ভিদের জৈবনিক প্রক্রিয়া শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য রয়েছে জীববিজ্ঞান প্রথম পত্রের ৫ নম্বর অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর। # নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:প্রশ্ন: ক. ব্যাপন চাপ কাকে বলে?প্রশ্ন: খ. শ্বসনিক হার বলতে কী বোঝায়?প্রশ্ন: গ. S চিহ্নিত অংশটি খোলা ও বন্ধ হওয়ার কৌশল বর্ণনা করো।উত্তর: ক. একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের অণুগুলোর অধিকতর ঘন স্থান থেকে কম ঘন স্থানের দিকে ব্যাপিত হাওয়ার যে প্রচ্ছন্ন ক্ষমতা, তাকে ব্যাপন চাপ বলে।উত্তর: খ. শ্বসন প্রক্রিয়ায় উদ্ভিদ যে পরিমাণ O2 ত্যাগ করে এবং যে পরিমাণ CO2 গ্রহণ করে, তার অনুপাতকে শ্বসনিক হার বলে। গ্লুকোজ যদি শ্বসনিক বস্তু হয়, তবে এটি সবাত শ্বসনের মাধ্যমে ছয় অণু CO2 ত্যাগ করে এবং ছয় অণু O2 গ্রহণ করে। কাজেই এর শ্বসনিক হার (R.Q)= উত্তর: গ. S চিহ্নিত অংশটি পত্ররন্ধ্র। রক্ষী কোষদ্বয়ের পত্ররন্ধ্রসংলগ্ন প্রাচীর বেশ পুরু, কিন্তু বহির্বিভাগের অর্থাৎ বহির্ত্বক কোষসংলগ্ন প্রাচীর বেশ পাতলা হয় এবং এদের মধ্যে একটি করে বড় নিউক্লিয়াস ও কিছু ক্লোরোপ্লাস্ট থাকে। রক্ষী কোষদ্বয়ের স্ফীত অথবা শিথিল অবস্থা পত্ররন্ধ্রের খোলা বা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন শারীরবৃত্তীয় কারণে রক্ষী কোষে অন্তঃ অভিস্রবণ ও বহিঃস্রবণ ঘটে। রক্ষী কোষদ্বয় পার্শ্বস্থ বহির্ত্বক কোষ থেকে অন্তঃ অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ করে স্ফীত হয়। এর ফলে রন্ধ্রসংলগ্ন পার্শ্বপ্রাচীর পুরু হওয়ায় সেদিকে বেঁকে যায় এবং রন্ধ্র খুলে যায়। অপর পক্ষে বহিঃ অভিস্রবণের ফলে রক্ষী কোষদ্বয় স্ফীতি হারিয়ে শিথিল হয়ে পড়ে। ফলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। কাজেই দেখা যায় S চিহ্নিত অংশের (পত্ররন্ধ্র) খোলা ও বন্ধ হওয়া রক্ষী কোষদ্বয়ের গঠন ও স্ফীতির ওপর নির্ভরশীল।