জীববিজ্ঞান ১ম পত্র
অধ্যায়-১ উদ্ভিদের বিভিন্নতাপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য রয়েছে জীববিজ্ঞান প্রথম পত্রের ১ নম্বর অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর।জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক Saccharomyces ছত্রাক নিয়ে আলোচনা করছিলেন। তিনি বললেন, Saccharomyces ছত্রাকে হ্যাপ্লোবায়োন্টিক, ডিপ্লোবায়েন্টিক ও হ্যাপ্লো-ডিপ্লোবায়োন্টিক এই তিন ধরনের জীবনচক্র বিদ্যমান। Saccharomyces cerevisiae প্রজাতিতে শেষোক্ত জীবনচক্রটি পরিলক্ষিত হয়।প্রশ্ন: ক. ছত্রাক কাকে বলে?প্রশ্ন: খ. অসম্পূর্ণ ছত্রাক বলতে কী বোঝায়?প্রশ্ন: গ. উদ্দীপকে উল্লিখিত প্রজাতিটির জীবনচক্র কীভাবে সম্পন্ন হয়? বর্ণনা করো।প্রশ্ন: ঘ. উল্লিখিত ছত্রাকটি কি আমাদের জন্য উপকারী?উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।উত্তর: ক. ছত্রাকবিদ C J Alexopoulos-এর মতে, নিউক্লিয়াসযুক্ত, স্পোরধারণকারী, ক্লোরোফিলবিহীন জীবগোষ্ঠী, যারা অযৌন ও যৌন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে এবং যাদের শাখান্বিত সুতাকৃতির গঠনগুলো হেমিসেলুলোজ বা কাইটিন বা উভয় প্রকার পদার্থযুক্ত কোষপ্রাচীর দিয়ে পরিবেষ্টিত, সে রকম জীবগোষ্ঠীই ছত্রাক।উত্তর: খ. যেসব ছত্রাকের যৌন জনন সম্পর্কে জানা যায়নি, তাদের অসম্পূর্ণ ছত্রাক বলে। এদের অধিকাংশ বিভিন্ন রোগ সৃষ্টি করে থাকে। এ ধরনের ছত্রাককে একটি আলাদা শ্রেণী Deuteromycetes-এ স্থান দেওয়া হয়েছে।উত্তর: গ. উদ্দীপকে উল্লিখিত প্রজাতিটি Saccharomyces cerevisiae।Saccharomyces cerevisiae প্রজাতিতে হ্যাপ্লো-ডিপ্লোবায়োন্টিক জীবচক্র দেখা যায়। এটি নিচে বর্ণিত ধাপগুলোর মাধ্যমে সম্পন্ন হয়।১. বিপরীত যৌনবিশিষ্ট (+ ও - স্ট্রেইন) দুটি হ্যাপ্লয়েড অঙ্গজ কোষ সংশ্লেষ পদ্ধতিতে মিলিত হয়ে একটি ডিপ্লয়েড কোষ সৃষ্টি করে। একে প্লাজমোগ্যামি বলে। পরে এদের নিউক্লিয়াস দুটিও মিলিত হয়। তখন তাকে বলা হয় ক্যারিওগ্যামি। ক্যারিওগ্যামির ফলে একটি জাইগোট (2n) সৃষ্টি হয়। ২. জাইগোটটি ডিপ্লয়েড অঙ্গজ কোষ হিসেবে বাডিং পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করতে থাকে।৩. পরে কিছু ডিপ্লয়েড কোষ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে অ্যাসকাসে পরিণত হয়। ৪. অ্যাসকোসের নিউক্লিয়াসটি মায়োসিস বিভাজনের মাধ্যমে চারটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াসে পরিণত হয় এবং সাইটোপ্লাজম, আবরণীসহ একেকটি অ্যাসকোস্পোর সৃষ্টি করে। প্রতিটি অ্যাসকাস থেকে চারটি হ্যাপ্লয়েড অ্যাসকোস্পোর সৃষ্টি হয়। সাধারণত দুটি অ্যাসকোস্পোর ‘+’ এবং দুটি ‘-’ প্রকৃতির হয়।৫. অ্যাসকাস থেকে বের হয়ে স্পোরগুলো স্বতন্ত্র অঙ্গজ ইস্ট কোষ হিসেবে কাজ করে এবং বাডিং পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করে।Saccharomyces cerevisiae-এর জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড অবস্থা সমভাবে বিকশিত। তাই এ ধরনের জীবনচক্রকে হ্যাপ্লো-ডিপ্লোবায়োন্টিক জীবনচক্র বলে।উত্তর: ঘ. উল্লিখিত ছত্রাকটি Saccharomyces। কোনো জীবকে তখনই উপকারী বলা যাবে, যখন সেই জীব থেকে প্রাপ্ত উপকারিতা তার দ্বারা সংঘটিত অপকারিতা অপেক্ষা অনেক বেশি হয়। Saccharomyces শিল্পক্ষেত্রে, দৈনন্দিন জীবনে গবেষণা ও উন্নয়ন ক্ষেত্রে অবদান রাখার পাশাপাশি কিছু ব্যবহার্য জিনিসপত্র ও উদ্ভিদের ক্ষতি সাধন করে।নিচে Saccharomyces-এর অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আলোকপাত করা হলো:১. অ্যালকোহল প্রস্তুত করতে: Saccharomyces-এর সাহায্যে চিনি থেকে ফার্মেন্টেশনের মাধ্যমে অ্যালকোহল প্রস্তত করা হয়। ইস্ট কোষ নিঃসৃত জাইমেজ নামক এনজাইমের কার্যকারিতায় শর্করা অ্যালকোহল, কার্বন ডাই-অক্সাইড ও শক্তিতে পরিণত হয়।C6H12O6 +ঈস্ট (জাইমেজ) = C2H5OH + CO2 + শক্তি২. মদ্যশিল্পে: Saccharomyces cerevisiae প্রয়োগ করে বিয়ার প্রস্তত করা হয়। আঙুরের রস থেকে ওয়াইন এবং আপেলের রস থেকে সিডার প্রস্তত করতে ইস্ট ব্যবহার করা হয়।৩. খাদ্য হিসেবে: ইস্টে ভিটামিন-বি ও ভিটামিন-বি২ থাকায় খাদ্য হিসেবে ব্যবহূত হয়।৪. প্রোটিনের উৎস হিসেবে: ইস্ট কোষ প্রোটিনসমৃদ্ধ। দেহের শুষ্ক ওজনের শতকরা ৩৭ ভাগ প্রোটিন থাকে।৫. সুগন্ধযুক্ত করতে: কোকোবিনের বীজকে সুগন্ধযুক্ত করতে ইস্ট ব্যবহূত হয়গাভির খাদ্য: গাভিকে ইস্ট খাওয়ালে পর্যাপ্ত পরিমাণে দুধ পাওয়া যায়। ৭. ওষুধ হিসেবে: কতিপয় সাধারণ চর্মরোগ নিরাময় করতে ইস্ট ব্যবহূত হয়।৮. খাদ্যদ্রব্য বিনষ্ট: পনির, টমেটো সস, ফলের রস, গুড়, মধু, আচার ইত্যাদি খাদ্যদ্রব্য ইস্টের কিছু প্রজাতি বিনষ্ট করে।৯. উদ্ভিদের রোগ সৃষ্টি: কোনো কোনো প্রজাতি টমেটো ও শিমজাতীয় উদ্ভিদের রোগ সৃষ্টি করে।সুতরাং, উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে Saccharomyces-এর কিছু ক্ষতিকর দিক থাকলেও উপকারী ভূমিকাই বেশি। তাই Saccharomyces আমাদের জন্য উপকারী।