অধ্যায়-৬
প্রিয় শিক্ষার্থী, আজ জীববিজ্ঞান ১ম পত্রের অধ্যায়-৪ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
ম্যালেরিয়ার পরজীবীর জীবনচক্র
মানবদেহে (অযৌন চক্র) P (যৌন চক্র)
গ্যামিটোগনি স্পোরোগনি
Q R
S T
প্রশ্ন: ক. প্যাথোজেনিক পরজীবী কী?
খ. সুপ্তাবস্থা বলতে কী বোঝায়?
গ. Q ও R-এর মধ্যে পার্থক্য কী?
ঘ. উল্লিখিত পরজীবীর জীবনচক্রে P-এর ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: ক. যে পরজীবীর সংক্রমণে পোষকদেহে রোগ সৃষ্টি হয় তাকে প্যাথোজেনিক পরজীবী বলে। যেমন ম্যালেরিয়ার পরজীবী।
উত্তর: খ. ম্যালেরিয়া পরজীবী বহনকারী কোনো মশকী মানুষকে দংশন করলে সঙ্গে সঙ্গে জ্বর হয় না। দংশনের মাধ্যমে স্পেরোজয়েট মানবদেহে প্রবেশের পর যকৃেকাষকে আক্রমণ করে এবং এখানে জীবনচক্রের বিভিন্ন ধাপ অতিক্রম করে। এ সময় মানুষের যকৃেকাষ ক্ষতিগ্রস্ত হলেও রোগের তেমন কোনো লক্ষণ প্রকাশ পায় না। যকৃেকাষ থেকে মেরোজয়েটগুলো লোহিত কণিকায় প্রবেশ করে এবং এখানেও কয়েকটি ধাপ অতিক্রম করে। অবশেষে পরজীবীগুলো যখন লোহিত কণিকার প্রাচীর ভেঙে রক্তরসে এসে পড়ে তখন মেরোজয়েটগুলো ধ্বংস করার জন্য রক্তের শ্বেতকণিকা অতিরিক্ত পাইরোজেন ক্ষরণ করে। বিষাক্ত এ পাইরোজেনের প্রভাবে পরবর্তী সময়ে দেহের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং জ্বর আসে। মানবদেহে পরজীবী প্রবেশের পর থেকে রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার পূর্ব পর্যন্ত সময়কে রোগের সুপ্তাবস্থা বলে।
উত্তর: গ. Q হেপাটিক সাইজোগনি ও R এরিথ্রোসাইটিক সাইজোগনি। নিম্নে Q (হেপাটিক সাইজোগনি) ও R এরিথ্রোসাইটিক সাইজোগনি)-এর পার্থক্য দেওয়া হলো।
Q (হেপাটিক সাইজোগনি) R (এরিথ্রোসাইটিক সাইজোগনি
১. এ চক্র মানুষের যকৃতে সংঘটিত হয়।
২. এতে ক্রিপ্টোজয়েট, ক্রিপ্টোমেরোজয়েট
ও মেটাক্রিপ্টোমেরোজয়েট নামক পদার্থসমূহ পাওয়া য়ায়।
৩. হিমোজয়েন উত্পন্ন হয় না
৪. এই চক্র চলাকালে মানুষের জ্বর হয় না।
৫. সাফনার্স কণা দেখা যায় না। ১. এ চক্র লোহিত কণিকায় ঘটে।
২.এতে ট্রফোজয়েট, সিগনেট রিং, সাইজন্ট ও মেরোজয়েট নামক ধাপসমূহ পরিলক্ষিত হয়।
৩. হিমোজয়েন উত্পন্ন হয়।
৪। এই চক্র চলাকালে মানুষের কাঁপুনিসহ জ্বর হয়।
৫. সাইজন্টের বাইরে সাফনার্স কণা দেখা যায়।
উত্তর: ঘ. P হলো মশকী। Anopheles গণের কয়েকটি প্রজাতির মশকীর দেহে পরজীবীর গ্যামিটোগনি বা যৌন প্রজনন সম্পন্ন হয়। ম্যালেরিয়ার পরজীবীর জীবনচক্রে জনুক্রম থাকায় জীবনচক্র সম্পন্ন করতে মেরুদণ্ডী (মানুষ) ও P (মশকীর) প্রয়োজন। উল্লিখিত পরজীবীর জীবনচক্রে P (মশকী)-এর ভূমিকা সম্পর্কে নিচে আলোকপাত করা হলো:
১. যৌন জীবনচক্র: অমেরুদণ্ডী পোষকের অর্থাত্ মশকীর পৌস্টিক নালির ভেতরে ও বাইরে যথাক্রমে গ্যামোগনি ও স্পোরোগনি সম্পন্ন হয় বলে জীবনচক্রে এ পোষক অপরিহার্য।
২. স্পোরোজয়েটের বাহক: যৌন জীবনচক্রের শেষে উত্পন্ন সচল স্পোরোজয়েটগুলো সাইজোগনি চক্রের জন্য মেরুদণ্ডী পোষক অর্থাত্ মানুষে পৌঁছানোর জন্য বাহক হিসেবে মশকী অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৩. সহজলভ্যতা: মানববসতির আশেপাশে বাস করে এবং অন্য প্রাণীর বদলে মানুষকে বেশি দংশন করে এমন প্রাণীও পোষক হিসেবে মশকী অনন্য।
৪. পুষ্টিদান: সহজেই সংক্রমিত হয় এবং জীবাণুকে পুষ্টিদান করে বলে পোষক হিসেবে প্রয়োজনীয়।
৫. জীবনকাল: যৌন জীবনচক্র সম্পাদনের জন্য প্রয়োজনীয় সময়ের চেয়ে বেশি দিন বাঁচে বলে নিশ্চিত পোষক হিসেবে মশকী অনন্য ভূমিকা পালন করে।
সুতরাং এক কথায় বলা যায়, ম্যালেরিয়ার জীবাণুর জীবনচক্রে অযৌন ও যৌন চক্রের বিভিন্ন ধাপ এমনভাবে অভিযোজিত হয়েছে, যার ফলে নির্দিষ্ট পোষকদেহের বাইরে ধাপগুলো চলতে পারে না। তাই জীবনচক্র সম্পাদনে মানুষ ও P (মশকী) দুটি পোষকের প্রয়োজনীয়তা অপরিহার্য।
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা